মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মুফতি নাসরুল্লাহ বদরের লাশ দেশে আনার বিষয়ে ধর্মমন্ত্রীর সঙ্গে বৈঠক ‘জ্বালানি সংকটে আন্তর্জাতিক প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছেন রপ্তানিকারকরা’ ফতোয়া দেওয়ার ক্ষেত্রে প্রশ্নকারীর মানসিক অবস্থা বিবেচনার আহ্বান কাশ্মীরের মসজিদগুলোতে জুমার খুতবার বিষয় নির্ধারণ করবে কেন্দ্রীয় কমিটি মুফতি নাসরুল্লাহ বদরের ইন্তেকালে খিদমাতুল ইসলাম পরিষদের শোক এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে পালিয়ে বেড়াচ্ছেন সৌদি যুবরাজ ১৪ দিনের সফরে যুক্তরাষ্ট্র গেলেন পীর সাহেব চরমোনাই সৌদি আরবসহ ৩১ মুসলিম দেশের নাগরিকদের নিয়োগ বন্ধ করেছে এয়ার ফ্রান্স আল-আজহারের পরীক্ষায় মেধাতালিকার শীর্ষ দশে ৫ বাংলাদেশি থাইল্যান্ডে জাতীয় কুরআন প্রতিযোগিতায় রাজা-রানি

প্রথমবার নির্বাচনে হিন্দু প্রার্থী দিলো জামায়াত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

খুলনা-১ (দাকোপ-বটিয়াঘাটা) সংসদীয় আসনে ১০ মাস আগে ঘোষিত প্রার্থী পরিবর্তন করে হিন্দু সম্প্রদায়ের একজনকে প্রার্থী করেছে জামায়াতে ইসলামী। জামায়াতের ডুমুরিয়া উপজেলা হিন্দু কমিটির সভাপতি কৃষ্ণ নন্দীকে প্রার্থী করা হয়েছে। এটিই হিন্দু ধর্মের কাউকে দলটির প্রথম মনোনয়ন।

জেলা জামায়াতের আমির মাওলানা এমরান হোসাইন বিষয়টি নিশ্চিত গণমাধ্যমকে করেছেন।

বুধবার (৩ ডিসেম্বর) বিকেলে স্থানীয় নেতাদের এক বৈঠকে এই সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়। এর আগে গত ১ ডিসেম্বর খুলনায় দলীয় সমাবেশে এসে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান প্রার্থী পরিবর্তনের এই নির্দেশনা দিয়েছেন।

মনোনয়ন পাওয়ার পর বিষয়টি স্বীকার করে জামায়াতের ডুমুরিয়া উপজেলা হিন্দু কমিটির সভাপতি কৃষ্ণ নন্দী বলেন, ‘আমাকে জামায়াতের পক্ষ থেকে চূড়ান্ত প্রার্থী ঘোষণা করা হয়েছে। ১ ডিসেম্বর আমিরে জামায়াত প্রার্থী ঘোষণা দিয়েছেন এবং বুধবার স্থানীয় বোর্ডে চূড়ান্ত হয়েছে। শিগগিরই প্রচারণা শুরু করব।‘

পূর্বে ঘোষিত প্রার্থী মাওলানা আবু ইউসুফ সম্পর্কে কৃষ্ণ নন্দী বলেন, ১ ডিসেম্বর আমিরে জামায়াত আমাদের দুজনকে বুকে বুক মিলিয়ে দিয়ে গেছেন। তিনি নিজেই আমার জন্য প্রচারণায় নেমেছেন। তাছাড়া জামায়াতের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই।

মাওলানা আবু ইউসুফ বলেন, জামায়াতে ইসলামীর সিদ্ধান্ত অনুযায়ী খুলনা-১ আসনের আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী কৃষ্ণ নন্দী। তার পক্ষে আমি প্রচারণা শুরু করেছি। যেহেতু আমাকেই নির্বাচন পরিচালনা কমিটির পরিচালক করা হয়েছে। সেহেতু সিদ্ধান্ত অনুযায়ী আমি যথাসম্ভব কাজ করব, ইনশাআল্লাহ।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ