মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আওয়ার ইসলামের মাল্টিমিডিয়ায় মোজো রিপোর্টার নিয়োগ  মুফতি নাসরুল্লাহ বদরের লাশ দেশে আনার বিষয়ে ধর্মমন্ত্রীর সঙ্গে বৈঠক ‘জ্বালানি সংকটে আন্তর্জাতিক প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছেন রপ্তানিকারকরা’ ফতোয়া দেওয়ার ক্ষেত্রে প্রশ্নকারীর মানসিক অবস্থা বিবেচনার আহ্বান কাশ্মীরের মসজিদগুলোতে জুমার খুতবার বিষয় নির্ধারণ করবে কেন্দ্রীয় কমিটি মুফতি নাসরুল্লাহ বদরের ইন্তেকালে খিদমাতুল ইসলাম পরিষদের শোক এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে পালিয়ে বেড়াচ্ছেন সৌদি যুবরাজ ১৪ দিনের সফরে যুক্তরাষ্ট্র গেলেন পীর সাহেব চরমোনাই সৌদি আরবসহ ৩১ মুসলিম দেশের নাগরিকদের নিয়োগ বন্ধ করেছে এয়ার ফ্রান্স আল-আজহারের পরীক্ষায় মেধাতালিকার শীর্ষ দশে ৫ বাংলাদেশি

খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে এভারকেয়ারে শায়খে চরমোনাই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ ফয়জুল করীম, শায়েখে চরমোনাই বুধবার (৩ ডিসেম্বর) বিকালে হাসপাতালে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খবরাখবর জানতে এবং বিএনপি ও খালেদা জিয়ার পরিবারের প্রতি সহমর্মিতা জানাতে এভারকেয়ার হাসপাতালে যান।

সেখানে উপস্থিত বিএনপি নেতাদের সাথে তিনি কথা বলেন এবং ডাক্তারদের সাথে কথা বলে চিকিৎসার সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে অবগত হন। তিনি বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য ও নেক হায়াত কামনা করে মহান আল্লাহ দরবারে মোনাজাত করেন।

শায়েখ চরমোনাই বলেন, তিনি একজন বর্ষীয়ান রাজনীতিবিদ। জাতির এই ক্রান্তিকালে তার উপস্থিতি প্রয়োজন। বিএনপির নেতাকর্মী ও তার পরিবারের প্রতি আমাদের সহমর্মিতা জানাচ্ছি।

ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র যুগ্মমহাসচিব ও দলের মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান এবং যুগ্মমহাসচিব মাওলানা শেখ ফজলে বারী মাসউদ।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ