মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আওয়ার ইসলামের মাল্টিমিডিয়ায় মোজো রিপোর্টার নিয়োগ  মুফতি নাসরুল্লাহ বদরের লাশ দেশে আনার বিষয়ে ধর্মমন্ত্রীর সঙ্গে বৈঠক ‘জ্বালানি সংকটে আন্তর্জাতিক প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছেন রপ্তানিকারকরা’ ফতোয়া দেওয়ার ক্ষেত্রে প্রশ্নকারীর মানসিক অবস্থা বিবেচনার আহ্বান কাশ্মীরের মসজিদগুলোতে জুমার খুতবার বিষয় নির্ধারণ করবে কেন্দ্রীয় কমিটি মুফতি নাসরুল্লাহ বদরের ইন্তেকালে খিদমাতুল ইসলাম পরিষদের শোক এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে পালিয়ে বেড়াচ্ছেন সৌদি যুবরাজ ১৪ দিনের সফরে যুক্তরাষ্ট্র গেলেন পীর সাহেব চরমোনাই সৌদি আরবসহ ৩১ মুসলিম দেশের নাগরিকদের নিয়োগ বন্ধ করেছে এয়ার ফ্রান্স আল-আজহারের পরীক্ষায় মেধাতালিকার শীর্ষ দশে ৫ বাংলাদেশি

টেবিলে দাঁড়িয়ে মুফতি আমির হামজার বক্তব্য, তুমুল সমালোচনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মুফতি আমির হামজার নানা আলোচিত কর্মকাণ্ডে বিতর্ক পিছু ছাড়ছে না।

এবার নতুন করে সমালোচনার মুখে পড়েছেন জনপ্রিয় এ ইসলামি বক্তা। মঙ্গলবার (০২ ডিসেম্বর) তার নতুন একটি বক্তব্যের ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

ওই ভিডিওতে দেখা যায়, একটি নির্বাচনী সভায় কুষ্টিয়ার এক শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে টেবিলের উপর দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছেন জামায়াতের এ প্রার্থী। আর তার পাশের চেয়ারে বসে আছে কিছু মানুষ।

এদিকে শ্রোতাদের চেয়ারে বসিয়ে মুফতি আমির হামজার টেবিলে দাঁড়িয়ে বক্তব্য দেওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন অনেকেই। তারা বলছেন, আমির হামজা ওই শিষ্টাচার রক্ষা করেননি। টেবিলের উপর দাঁড়িয়ে বক্তব্য দেওয়া ঠিক হয়নি। ছোট পরিসরে হলেও মঞ্চ অথবা উঁচু স্থান ব্যবহার করা উচিত ছিল।

এ বিষয়ে মোবাইল ফোনে মুফতি আমির হামজার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি একটি মঞ্চে রয়েছেন রয়েছেন বলে জানান। এ বিষয়ে পরে পরে যোগাযোগ করবেন।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ