মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আওয়ার ইসলামের মাল্টিমিডিয়ায় মোজো রিপোর্টার নিয়োগ  মুফতি নাসরুল্লাহ বদরের লাশ দেশে আনার বিষয়ে ধর্মমন্ত্রীর সঙ্গে বৈঠক ‘জ্বালানি সংকটে আন্তর্জাতিক প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছেন রপ্তানিকারকরা’ ফতোয়া দেওয়ার ক্ষেত্রে প্রশ্নকারীর মানসিক অবস্থা বিবেচনার আহ্বান কাশ্মীরের মসজিদগুলোতে জুমার খুতবার বিষয় নির্ধারণ করবে কেন্দ্রীয় কমিটি মুফতি নাসরুল্লাহ বদরের ইন্তেকালে খিদমাতুল ইসলাম পরিষদের শোক এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে পালিয়ে বেড়াচ্ছেন সৌদি যুবরাজ ১৪ দিনের সফরে যুক্তরাষ্ট্র গেলেন পীর সাহেব চরমোনাই সৌদি আরবসহ ৩১ মুসলিম দেশের নাগরিকদের নিয়োগ বন্ধ করেছে এয়ার ফ্রান্স আল-আজহারের পরীক্ষায় মেধাতালিকার শীর্ষ দশে ৫ বাংলাদেশি

কচুয়ায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থীর গণসংযোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত চাঁদপুর–১ (কচুয়া) আসনের প্রার্থী মুফতী আনিসুর রহমান কাসেমী মঙ্গলবার (২ ডিসেম্বর) বাদ জোহর ৩নং বিতারা ইউনিয়নের বাজার, মার্কেট, ব্যবসায়ী সমিতি ও সাধারণ মানুষের সঙ্গে ব্যাপক গণসংযোগ করেন।

রিকশা প্রতীকে দলীয় প্রার্থীর প্রতি জনসমর্থন বৃদ্ধি ও ইসলামি মূল্যবোধভিত্তিক রাষ্ট্রব্যবস্থার অঙ্গীকার তুলে ধরে এ গণসংযোগ পরিচালিত হয়। গণসংযোগে তিনি ব্যবসায়ী, দোকানদার ও স্থানীয়দের সঙ্গে আন্তরিক মতবিনিময় করেন এবং নৈতিক অবক্ষয়, ন্যায়বিচারের ঘাটতি ও মানুষের জীবনযাত্রার সংকট মোকাবিলায় ইসলামী রাজনীতির গুরুত্ব তুলে ধরেন।

এ সময় সঙ্গে ছিলেন—৩ নং ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা আনিসুর রহমান মুন্সী, ডেমরা থানা প্রচার সম্পাদক মুফতী আব্দুল্লাহ বিন কাসেমী, যাত্রাবাড়ী থানা প্রচার সম্পাদক মাওলানা ফয়জুল্লাহ মাহবুব, কচুয়া থানা সাধারণ সম্পাদক মাওলানা জয়নাল আবেদীন, ৪ নং পালাখাল ইউনিয়ন সাধারণ সম্পাদক মাওলানা মাহবুব, মুহা. বখতিয়ার, মুহাম্মাদ নাহিদুল ইসলাম, মাওলানা আব্দুল কাদেরসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের অসংখ্য নেতাকর্মী।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ