মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আওয়ার ইসলামের মাল্টিমিডিয়ায় মোজো রিপোর্টার নিয়োগ  মুফতি নাসরুল্লাহ বদরের লাশ দেশে আনার বিষয়ে ধর্মমন্ত্রীর সঙ্গে বৈঠক ‘জ্বালানি সংকটে আন্তর্জাতিক প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছেন রপ্তানিকারকরা’ ফতোয়া দেওয়ার ক্ষেত্রে প্রশ্নকারীর মানসিক অবস্থা বিবেচনার আহ্বান কাশ্মীরের মসজিদগুলোতে জুমার খুতবার বিষয় নির্ধারণ করবে কেন্দ্রীয় কমিটি মুফতি নাসরুল্লাহ বদরের ইন্তেকালে খিদমাতুল ইসলাম পরিষদের শোক এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে পালিয়ে বেড়াচ্ছেন সৌদি যুবরাজ ১৪ দিনের সফরে যুক্তরাষ্ট্র গেলেন পীর সাহেব চরমোনাই সৌদি আরবসহ ৩১ মুসলিম দেশের নাগরিকদের নিয়োগ বন্ধ করেছে এয়ার ফ্রান্স আল-আজহারের পরীক্ষায় মেধাতালিকার শীর্ষ দশে ৫ বাংলাদেশি

কেন ভোট থেকে সরে দাঁড়ালেন জামায়াতের জেলা আমির?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হবিগঞ্জ–৪ (চুনারুঘাট–মাধবপুর) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা মুখলিছুর রহমান সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।

সোমবার (১ ডিসেম্বর) তিনি নিজের প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দিয়ে নতুন প্রার্থী সাংবাদিক ওয়ালী উল্লাহ নোমানের প্রতি সমর্থন জানান।

মুখলিছুর রহমান জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য ও হবিগঞ্জ জেলা আমির। নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে তিনি জানান, প্রাথমিক মনোনয়ন পাওয়ার পর থেকে দলের স্থানীয় নেতাকর্মীদের সহযোগিতায় প্রতিটি ইউনিয়নে গণসংযোগ ও জনসম্পৃক্ততার কাজ করে গেছেন।

তিনি লিখেছেন, বৃহত্তর রাজনৈতিক বাস্তবতা ও সংগঠনের কৌশলগত বিবেচনায় কেন্দ্রীয় সিদ্ধান্তে সাংবাদিক ওয়ালী উল্লাহ নোমানকে প্রার্থী মনোনয়ন দেওয়া হয়েছে। আমি এ সিদ্ধান্তকে সম্মান জানাই এবং পূর্ণ সমর্থন দিচ্ছি।

ব্যক্তিগত পদ বা মনোনয়ন পাওয়াই মূল লক্ষ্য নয় জানিয়ে মুখলিছুর রহমান বলেন, তাদের উদ্দেশ্য ন্যায়নীতি, সুশাসন ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠা করা। তিনি বলেন, আমি ও আমার সহকর্মীরা পূর্ণ শক্তি নিয়ে মাঠে কাজ করে যাব।

নেতাকর্মীদের উদ্দেশে তিনি আহ্বান জানান, সংগঠনের সিদ্ধান্তকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে ওয়ালী উল্লাহ নোমানের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য। তাঁর মতে, ঐক্যই শক্তি এবং এই শক্তিই “দাঁড়িপাল্লাকে বিজয়ের পথে নিয়ে যাবে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ