নড়াইল প্রতিনিধি
৩০০ সংসদীয় আসনের মধ্যে ২৩৭টি আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। গত সোমবার সন্ধ্যায় বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থীদের নাম ঘোষণা করেন। এর মধ্যে নড়াইল-১ আসনে জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলমের নাম ঘোষণা করা হলেও নড়াইল-২ আসনে দলীয় প্রার্থীর নাম ঘোষণা হয়নি। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নড়াইল-২ আসন হোল্ড (অপেক্ষা) করে রাখা হয়েছে।
এ ঘোষণার পর রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন পেশার মানুষ মন্তব্য করেন, নড়াইল-২ আসনটি ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ও জাতীয়তাবাদী সমমনা জোটের প্রধান সমন্বয়ক ডক্টর ফরিদুজ্জামান ফরহাদের জন্য রাখা হতে পারে। কারণ, ২০১৮ সালের নির্বাচনে তিনি এই আসনের ধানের শীষের মনোনয়ন পেয়েছিলেন। এছাড়া শরিকদল হিসেবে ২০১২ সাল থেকে বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলন করà§