রবিবার, ০৯ আগস্ট ২০২৬ ।। ২৫ শ্রাবণ ১৪৩৩ ।। ২৬ সফর ১৪৪৮

শিরোনাম :
‘তথ্যনির্ভর নাগরিক সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন মাদরাসা শিক্ষার্থীরা’ প্রত্নতত্ত্বকে ‘হাতিয়ার’ করে ফিলিস্তিনি ভূমি দখলের অভিযোগ ইসরাইলের বিরুদ্ধে ট্রাক-লরি-সিএনজির ত্রিমুখী সংঘর্ষে ২ জন  নিহত   লন্ডনে খেলাফত মজলিসের গণসমাবেশ অনুষ্ঠিত হেফাজত আমিরের সঙ্গে সাক্ষাতে বাবুনগর মাদরাসায় প্রধানমন্ত্রী চট্টগ্রামের জামেয়া দারুল মাআরিফের দুই ছাত্র নিখোঁজ, সন্ধানে সহায়তার আবেদন অনুদানের প্রলোভনে প্রতারণা, সতর্ক করল জামিয়া ইমদাদিয়া বিভেদ ভুলে ঐক্যের ডাক মুফতি শামসুল ইসলাম জিলানীর গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু প্রধানমন্ত্রীর আগমনের অপেক্ষায় হাটহাজারী মাদরাসায় উৎসবমুখর পরিবেশ

জুলাই আন্দোলনের অগ্রসেনানী নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলার নিন্দা ও প্রতিবাদ


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার

জুলাই আন্দোলনের অগ্রসেনানী, জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা করায় ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্মমহাসচিব ও দলের মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

আজ (৩নভেম্বর) সোমবার এক বিবৃতিতে প্রতিবাদ জানিয়ে মাওলানা গাজী আতাউর রহমান বলেন, রাজনীতিতে নানা কথা ও নানা মন্তব্য থাকে। এগুলো রাজনীতির সৌন্দর্য। বাক-স্বাধীনতার অংশ। জুলাই অভ্যুত্থানের পরবর্তী এই সময়েও যদি রাজনৈতিক মন্তব্যের জন্য মামলার শিকার হতে হয় তাহলে তা দুঃখজনক।

ইসলামী আন্দোলন বাংলাদেশের মুখপাত্র বলেন, যে মামলা দায়ের করেছেন তিনি নিজেও ভিন্নমতের রাজনৈতিক নেতৃত্বের প্রতি অসৌজন্যমূলক কথা বলেছেন, মন্তব্য করেছেন। আমরা তখন রাজনৈতিক প্রতিবাদ করলেও মামলার দিকে যাই নাই। কিন্তু তিনি যে মামলার সংস্কৃতি চালু করেছেন তা নিন্দনীয়। আমরা বিএনপি নেতৃত্বকে বলবো, অবিলম্বে মামলা প্রত্যাহার করার ব্যবস্থা করুন এবং মামলাকারীকে জবাবদিহিতার আওতায় আনুন। অন্যথায় দেশের রাজনৈতিক সংস্কৃতিকে নোংরা করার দায় আপনাদের বহন করতে হবে।

 এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ