বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
অত্যাধুনিক মার্কিন ড্রোন ভূপাতিত হারামাইনে এ সপ্তাহে খুতবা দেবেন শায়খ মাহের ও শায়খ হুসাইন বিকেএম পল্টন থানা শাখার সভাপতি বদর ও সম্পাদক মনির ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্যমন্ত্রীর পরামর্শ ও হাসপাতালগুলোকে জরুরি নির্দেশ ৭ দলের সঙ্গে বসছে হেফাজত, আজ চোখ থাকবে বাবুনগরে শাপলা হত্যাকাণ্ড: হাসিনাসহ ৪২ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা সাবেক আমির হাসপাতালে, দেখতে গেলেন বিকেএম মহাসচিব সরকারের শিক্ষার্থীবান্ধব উদ্যোগকে স্বাগত জানাল ইসলামী ছাত্র আন্দোলন ক্রিপ্টোকারেন্সি নিয়ে মুফতি তাকি উসমানীর ফতোয়া, ব্যাখ্যা চাইল পাকিস্তান সরকার অনলাইনের দীনদার, পরিচয় নাকি মুখোশ?

ঢাকা জজ কোর্টে সাংবাদিকের ওপর হামলায় ইসলামী আন্দোলনের নিন্দা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

ঢাকা মহানগর হাকিম হাসিব উল্লাস পিয়াসের এজলাসে ‘সময় টিভি’র সাংবাদিক আসিফ মোহাম্মদ সিয়ামের ওপর কয়েকজন আইনজীবীর প্রকাশ্য হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এ প্রতিবাদ জানান ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক মাওলানা শেখ ফজলুল করীম মারুফ।

বিবৃতিতে ফজলুল করীম মারুফ বলেন, কয়েকজন আইনজীবীর প্রকাশ্য হামলা গণমাধ্যমের স্বাধীনতা ও সংবাদ সংগ্রহের সাংবিধানিক অধিকারের ওপর সরাসরি আঘাত বলে মনে করে ইসলামী আন্দোলন।

আদালত প্রাঙ্গণের মতো সংবেদনশীল ও মর্যাদাপূর্ণ স্থানে দায়িত্ব পালনরত সাংবাদিকের ওপর এ ধরনের হামলা আদালতের ভাবমূর্তি ও স্বাধীন সাংবাদিকতার পরিবেশকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে। এটি পুরো সাংবাদিক সমাজকে ভীত-সন্ত্রস্ত করার এক পরিকল্পিত অপচেষ্টা বলে আমরা মনে করছি।

বিবৃতিতে একই সঙ্গে অবিলম্বে হামলাকারীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনা এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান ইসলামী আন্দোলনের মিডিয়া সেলের প্রধান এবং দলের প্রচার ও দাওয়াহ সম্পাদক মাওলানা শেখ ফজলুল করীম মারুফ।

তিনি আরো বলেন, আমরা আদালত-প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে স্পষ্টভাবে জানাতে চাই সাংবাদিকদের নিরাপত্তা রক্ষা করা এবং আদালতে অবাধ সংবাদ সংগ্রহের পরিবেশ নিশ্চিত করা জরুরি সাংবিধানিক দায়িত্ব। আদালতে সংবাদকর্মীদের নিরাপত্তা ও স্বাধীনভাবে দায়িত্ব পালনের অধিকার নিশ্চিত করতে হবে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ