নিজস্ব প্রতিবেদক
কুমিল্লার ঐতিহ্যবাহী বটগ্রাম হামিদিয়া কওমিয়া মাদরাসার দীর্ঘকালীন মুহতামিম ও শায়খুল হাদীস, হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমির ও কুমিল্লা জেলা সভাপতি, বর্ষীয়ান আলেম আল্লামা নুরুল হক রহ. (বটগ্রাম হুজুর)-এর ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্স।
বুধবার (১৪ অক্টোবর) এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ‘তাঁর ইন্তেকালে দেশবাসী একজন প্রাজ্ঞ অভিভাবক এবং হাদিসের এক আলোকবর্তিকাকে হারাল। এই শূন্যতা কখনোই পূরণ হওয়ার নয়।’