বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ।। ২৯ আশ্বিন ১৪৩৩ ।। ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘জ্ঞান-গরিমায় উঁচু পাহাড় ছিলেন মাওলানা সাঈদুর রহমান আজমি নদভি’ ড. ইউনূসকে হেনস্তার নিন্দা ও প্রতিবাদ সাবেক ধর্ম উপদেষ্টার  আল্লামা নুরুল হকের ইন্তেকালে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক একাগ্রতার সালাত টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবি ‘আল্লামা নূরুল হক বটগ্রামীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’  চীনের ঋণনির্ভরতা কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ: অর্থমন্ত্রী আল্লামা নুরুল হকের ইন্তেকালে জমিয়তের শোক সৌদিগামী ৮৬ ফ্লাইট বাতিল, আটকা ১৩ হাজারের বেশি যাত্রী আল্লামা নূরুল হক বটগ্রামীর ইন্তেকালে সচেতন আহলে সুন্নাত ফেডারেশন’র শোক

আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে প্রাণহানির ঘটনায় জমিয়তের শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আফগানিস্তানে সম্প্রতি সংঘটিত প্রলয়ংকরী ভূমিকম্পে ব্যাপক প্রাণহানি, আহত ও অগণিত মানুষের ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক প্রকাশ করছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।

সোমবার (১ সেপ্টেম্বর) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক ও মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী এই শোক জানান।

নেতৃদ্বয় আফগানিস্তানের ক্ষতিগ্রস্ত ভাই-বোনদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন। এই দুর্যোগে শহীদদের জন্য জান্নাত, আহতদের দ্রুত আরোগ্য এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ধৈর্য ধারণের তাওফিক কামনা করেন।

তারা বাংলাদেশ সরকার ও আন্তর্জাতিক সহায়তাকারী সংস্থাগুলোকে মানবিক দৃষ্টিকোণ থেকে এই দুর্যোগময় মুহূর্তে ক্ষতিগ্রস্ত আফগান জনগণের পাশে দাঁড়ানোর এবং যথাসম্ভব ত্রাণ ও পুনর্বাসন সহায়তা পৌঁছে দেওয়ার আহ্বান জানান।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ