বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ।। ২৯ আশ্বিন ১৪৩৩ ।। ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘জ্ঞান-গরিমায় উঁচু পাহাড় ছিলেন মাওলানা সাঈদুর রহমান আজমি নদভি’ ড. ইউনূসকে হেনস্তার নিন্দা ও প্রতিবাদ সাবেক ধর্ম উপদেষ্টার  আল্লামা নুরুল হকের ইন্তেকালে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক একাগ্রতার সালাত টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবি ‘আল্লামা নূরুল হক বটগ্রামীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’  চীনের ঋণনির্ভরতা কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ: অর্থমন্ত্রী আল্লামা নুরুল হকের ইন্তেকালে জমিয়তের শোক সৌদিগামী ৮৬ ফ্লাইট বাতিল, আটকা ১৩ হাজারের বেশি যাত্রী আল্লামা নূরুল হক বটগ্রামীর ইন্তেকালে সচেতন আহলে সুন্নাত ফেডারেশন’র শোক

আমি রাজনীতি থেকে বিরত হব না: ফজলুর রহমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জুলাই অভ্যুত্থান নিয়ে বিতর্কিত মন্তব্যের পর বিএনপি ৭৮ বছর বয়সি রাজনীতিবিদ ফজলুর রহমানের সব পদ তিন মাসের জন্য স্থগিত করেছে। এতে তার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে শঙ্কা তৈরি হলেও ফজলুর রহমান স্পষ্ট বার্তা দিয়েছেন, “আমি রাজনীতি থেকে বিরত হব না।”

ফজলুর রহমান বলেছেন, ‘আমি চাই এই দেশ সুস্থ অবস্থায় আসুক। এই দেশের বাজারে গেলে আগুন লাগছে, রাজনীতিতে আগুন লাগছে। এই দেশের সমাজে আগুন লাগছে। এই দেশের কোনো মানুষ নিরাপদ না। ইঞ্জিনিয়ারিংয়ের ছেলেদের লাঠিপেটা খাইতে হয়, আমি এটা চাই না। আমি চাই এই দেশ শান্ত থাকুক।’

গত বৃহস্পতিবার (২৮ আগস্ট) এক সংবাদ মাধ্যমকে এসব কথা বলেন আলোচিত রাজনীতিবিদ ফজলুর রহমান।

এদিকে বাহাত্তরের প্রসঙ্গে তার সাফ কথা, ‘আমি চাই সংবিধানে কোনো গ্যাপ থাকলে তা ছুড়ে ফেলে দেওয়া নয়, সংশোধন করা হোক। প্রয়োজনে আরও দুইটা নীতি যোগ করা হোক, আমি তো না করি না।’

তবে সংবিধান সংশোধনের কাজ অন্তর্বর্তী সরকারের মাধ্যমে নয়, বরং সংসদে আইন প্রণয়নের মাধ্যমে হওয়া উচিত বলে জোর দিয়েছেন ফজলুর রহমান, ‘কিন্তু এটা (সংবিধাব সংশোধন) হতে হবে সংসদের মাধ্যমে। সংসদের আইনের মাধ্যমে এটা হতে হবে। এতে আমার কোনো আপত্তি নেই।’

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ