মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কাশ্মীরের মসজিদগুলোতে জুমার খুতবার বিষয় নির্ধারণ করবে কেন্দ্রীয় কমিটি মুফতি নাসরুল্লাহ বদরের ইন্তেকালে খিদমাতুল ইসলাম পরিষদের শোক এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে পালিয়ে বেড়াচ্ছেন সৌদি যুবরাজ যুক্তরাষ্ট্র সফরে গেলেন পীর সাহেব চরমোনাই সৌদি আরবসহ ৩১ মুসলিম দেশের নাগরিকদের নিয়োগ বন্ধ করেছে এয়ার ফ্রান্স আল-আজহারের পরীক্ষায় মেধাতালিকার শীর্ষ দশে ৫ বাংলাদেশি থাইল্যান্ডে জাতীয় কুরআন প্রতিযোগিতায় রাজা-রানি ওমরাহ যাত্রীদের ওপর হামলা গুরুতর অপরাধ: সৌদির গ্র্যান্ড মুফতি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির চাঁদপুর জেলা কমিটি গঠন তুরস্কের ইবন হালদুন বিশ্ববিদ্যালয় পরিদর্শনে আজহারী

প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছে জামায়াত


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

রাজনৈতিক অস্থিরতার মধ্যে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতের জন্য সময় চেয়েছে জামায়াতে ইসলামী বাংলাদেশ। মৌখিকভাবে প্রধান উপদেষ্টার কার্যালয়ের পক্ষ থেকে আগামীকাল শনিবার (২৪ মে) সন্ধ্যা ছয়টায় দলটিকে সাক্ষাতের সময় দেওয়া হয়েছে।

শুক্রবার (২৩ মে) রাতে জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের বিবিসি বাংলাকে এই তথ্য নিশ্চিত করেছেন। 
জামায়াতের এই নেতা জানিয়েছেন, চলমান বিষয় নিয়ে আলাপচারিতার জন্য তারা প্রধান উপদেষ্টার সাথে দেখা করতে চাচ্ছেন।

দলটি মনে করে প্রধান উপদেষ্টার পদত্যাগ কোনো সমাধান না। তার চায় অধ্যাপক ইউনূসের নেতৃত্বেই আগামী নির্বাচন অনুষ্ঠিত হোক।

এর আগে, উদ্ভূত পরিস্থিতিতে সর্বদলীয় রাজনৈতিক বৈঠকের আহ্বান জানান জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। তার পক্ষ থেকে জামায়াতে ইসলামীর ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ আহ্বান জানানো হয়।

গত কয়েক দিন ধরেই রাজনীতিতে চরম অস্থিরতা চলছে। এর পরিপ্রেক্ষিতে প্রধান উপদেষ্টা পদত্যাগ করতে চান বলে গতকাল খবর বের হয়। তবে আজ শুক্রবার প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়্যব জানিয়েছেন, প্রধান উপদেষ্টা পদত্যাগ করছেন না। 

এদিকে বিএনপি অভিযোগ করেছে, দলটি গত সোমবার থেকে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের সময় চেয়েও পাচ্ছে না। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ জানিয়েছেন, বিএনপি প্রধান উপদেষ্টার পদত্যাগ চায় না। তবে অভিমান থেকে প্রধান উপদেষ্টা সরে গেলে বিকল্প কাউকে খুঁজে নেবে জাতি।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ