মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফতোয়া দেওয়ার ক্ষেত্রে প্রশ্নকারীর মানসিক অবস্থা বিবেচনার আহ্বান কাশ্মীরের মসজিদগুলোতে জুমার খুতবার বিষয় নির্ধারণ করবে কেন্দ্রীয় কমিটি মুফতি নাসরুল্লাহ বদরের ইন্তেকালে খিদমাতুল ইসলাম পরিষদের শোক এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে পালিয়ে বেড়াচ্ছেন সৌদি যুবরাজ যুক্তরাষ্ট্র সফরে গেলেন পীর সাহেব চরমোনাই সৌদি আরবসহ ৩১ মুসলিম দেশের নাগরিকদের নিয়োগ বন্ধ করেছে এয়ার ফ্রান্স আল-আজহারের পরীক্ষায় মেধাতালিকার শীর্ষ দশে ৫ বাংলাদেশি থাইল্যান্ডে জাতীয় কুরআন প্রতিযোগিতায় রাজা-রানি ওমরাহ যাত্রীদের ওপর হামলা গুরুতর অপরাধ: সৌদির গ্র্যান্ড মুফতি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির চাঁদপুর জেলা কমিটি গঠন

দাড়ি-টুপির জন্য বৈষম্যে ফয়জুল করীম?  


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

সাইদুর রহমান নাঈম

জোর যার মুল্লুক তার এটি প্রতিষ্ঠিত সত্য৷ দাড়ি টুপিওয়ালা লোকজন আন্দোলন করলে আদালতের রায় প্রভাবিত হয় না, কিন্তু উল্টো দৃশ্য অন্যের বেলায়৷ শক্তি দেখালে সবকিছু পাল্টে যায়৷ যে লোকটি বৈষম্য নিয়ে সবসময়ই কথা বলে উচ্চ কণ্ঠে উল্টো তিনিই চরম থেকে চরম বৈষম্যের শিকার।

আইনকে সম্মান জানিয়ে বিক্ষোভ প্রদর্শন না করা মানুষটি অবহেলা আর বৈষম্যের শিকার৷ আইনকে চাপে ফেলে আন্দোলন করলে বিপরীত ঘটনা হলেও উল্টো তাদের পক্ষে রায় যাচ্ছে৷ শুধু ফয়জুল করীম রায় পেলে নির্বাচন অবৈধ হবে কিন্তু অন্যদের পক্ষে গেলে বিগত সরকারের ভোট ও নির্বাচন সহিহ শুদ্ধ হজম করতে আপত্তি নেই৷ তখন সব বৈধ৷ 

বিষয় হচ্ছে এমন, গোশত খাই না, কিন্তু আনছেন যেহেতু সবটুকু দিয়ে দেন৷ সমাজে কিছু কিছু দরবারি আছে মুখ দেখে আর আকাশের প্রকৃতি বুঝে বিচার করে৷ অবৈধ হলেও ইনিয়ে-বিনিয়ে রায় দিয়ে দেয়। কারণ আগামীতে যাতে হাড্ডি খাওয়ার ভাগিদার হতে পারে৷ এটা বড় ফ্যাসিবাদ৷ 

হুজুরদের পেছনে ১০টি মিডিয়া পাওয়া যায় না, কিন্তু লেংটা মডেল কাপড় খুলে এলে গন্ধ নেওয়ার জন্য মিডিয়া হুমড়ি খেয়ে পড়ে৷ কাপড় পরে এলে সমস্যা, কিন্তু লেংটা হয়ে হাঁটলে সাবাস পাবেন৷ হ্যাঁ, এটাই আমাদের কালচার। 

এজন্য প্রয়োজন ইসলামপন্থীদের কঠিন ঐক্য৷ ঐক্য ছাড়া সবাই এভাবেই অবহেলিত হতেই থাকবে৷ একজনের সমস্যা দেখে আরেকজন হাসবে, ট্রল কটূক্তি আকিদা ক্যাচাল চলবে। এর ভেতর দিয়ে অন্যরা কাঁঠাল খেয়ে বিচি নিক্ষেপ করে খিল খিলখিল করে হাসবে৷ আপনারা যতটা বিচ্ছিন্ন থাকবেন ততই অবহেলিত হতেই থাকবেন৷ 

ফয়জুল করীমের পক্ষে সকল ইসলামপন্থীর উচিত পাশে দাঁড়ানো৷ এটা ওনার জন্য না বরং বৈষম্য দূর করতে দাড়ি-টুপির প্রতি৷ বরিশালে মেয়র ঘোষণা করা মিষ্টার করীমের প্রাপ্ত৷ একই সাথে খুলনায় মাওলানা আব্দুল আউয়াল, গাজীপুরে গাজী আতাউর রহমান৷ আর মেয়র হওয়ার বিষয়টি দল ব্যক্তির চেয়ে আদর্শিক বিষয় এখন৷ দল মত শেষে সবার উচিত সমর্থন জোরালো করা৷ কারণ এটা টুপি পাঞ্জাবি তথা আদর্শের বিষয় জড়িত। 

তবে এটা নিয়ে সিরিয়াস কিছু করা ঠিক হবে না বলেই মনে করি৷ কারণ রাজনীতি হচ্ছে দীর্ঘমেয়াদী বিষয়৷ সাইকেল আর রিকশার জন্য হেলিকপ্টার বিমান কিন্তু মিস করা যাবে না৷ তারা লেংটা হয়েছে হাত ধরে দেখিয়েছেন কিন্তু স্পর্শ করে দেখানোর কী দরকার? মেয়র ফেয়র ঠুনকো কিন্তু সামনে আসছে আসল বিষয়। হলে ভালো না হলে শক্তি নষ্ট করার দরকার নেই৷ তবে একদম সহজেই ছাড় দিলে হবে না।

যতদিন না আইন সবার জন্য সমান হবে ততদিন এই বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন হবে না৷ বরং অধঃপতন হবে৷ শেষ কথা হচ্ছে, নরম হলে দুর্বল ভাবে!

লেখক: সাংবাদিক

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ