মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কাশ্মীরের মসজিদগুলোতে জুমার খুতবার বিষয় নির্ধারণ করবে কেন্দ্রীয় কমিটি মুফতি নাসরুল্লাহ বদরের ইন্তেকালে খিদমাতুল ইসলাম পরিষদের শোক এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে পালিয়ে বেড়াচ্ছেন সৌদি যুবরাজ যুক্তরাষ্ট্র সফরে গেলেন পীর সাহেব চরমোনাই সৌদি আরবসহ ৩১ মুসলিম দেশের নাগরিকদের নিয়োগ বন্ধ করেছে এয়ার ফ্রান্স আল-আজহারের পরীক্ষায় মেধাতালিকার শীর্ষ দশে ৫ বাংলাদেশি থাইল্যান্ডে জাতীয় কুরআন প্রতিযোগিতায় রাজা-রানি ওমরাহ যাত্রীদের ওপর হামলা গুরুতর অপরাধ: সৌদির গ্র্যান্ড মুফতি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির চাঁদপুর জেলা কমিটি গঠন তুরস্কের ইবন হালদুন বিশ্ববিদ্যালয় পরিদর্শনে আজহারী

পঞ্চগড়ে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ মজলিস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে বাংলাদেশ খেলাফত মজলিসের উদ্যোগে প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২০ মে) সংগঠনের পঞ্চগড় জেলা শাখার উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত হয়।

জেলা সভাপতি হাফেজ মুহাম্মদ মীর মুর্শেদ তুহিনের সভাপতিত্বে এবং জেলা সাধারণ সম্পাদক মাওলানা উমর ফারুকের সঞ্চালনায় প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণ মজলিসের শুরুতে দারসুল কুরআন পেশ করেন মুফতী মিজানুর রহমান। এরপর বিষয়ভিত্তিক গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপন করেন সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক মূসা এবং কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম।

প্রশিক্ষণ মজলিসে জেলা ও উপজেলা পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। কর্মসূচিতে সংগঠনের আদর্শ, লক্ষ্য-উদ্দেশ্য, সাংগঠনিক শৃঙ্খলা ও দায়িত্ব পালনের মানসিকতা গঠনের ওপর গুরুত্বারোপ করা হয়।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ