মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কাশ্মীরের মসজিদগুলোতে জুমার খুতবার বিষয় নির্ধারণ করবে কেন্দ্রীয় কমিটি মুফতি নাসরুল্লাহ বদরের ইন্তেকালে খিদমাতুল ইসলাম পরিষদের শোক এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে পালিয়ে বেড়াচ্ছেন সৌদি যুবরাজ যুক্তরাষ্ট্র সফরে গেলেন পীর সাহেব চরমোনাই সৌদি আরবসহ ৩১ মুসলিম দেশের নাগরিকদের নিয়োগ বন্ধ করেছে এয়ার ফ্রান্স আল-আজহারের পরীক্ষায় মেধাতালিকার শীর্ষ দশে ৫ বাংলাদেশি থাইল্যান্ডে জাতীয় কুরআন প্রতিযোগিতায় রাজা-রানি ওমরাহ যাত্রীদের ওপর হামলা গুরুতর অপরাধ: সৌদির গ্র্যান্ড মুফতি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির চাঁদপুর জেলা কমিটি গঠন তুরস্কের ইবন হালদুন বিশ্ববিদ্যালয় পরিদর্শনে আজহারী

‘নারীবাদীদের অশালীন কার্যক্রম দেশের স্থিতিশীলতার জন্য হুমকি’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সোমবার (১৯ মে) এক বিবৃতিতে নারীবাদী আন্দোলনের নামে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির ষড়যন্ত্র ও অশ্লীলতার চরম বিস্তারের অভিযোগ তুলেছে। সংগঠনটির মতে, নারী অধিকার সংগঠনগুলোর বর্তমান কার্যক্রম সমাজের নৈতিক ভিত্তি ও জাতীয় নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। এ পরিস্থিতিতে ষড়যন্ত্রকারী ও অশ্লীলতা প্রচারকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানানো হয়েছে।  

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান মুজাহিদ ও সেক্রেটারি জেনারেল মুফতী মানসুর আহমদ সাকীর যৌথ বিবৃতিতে বলা হয়, কিছু সংগঠন নারীর স্বাধীনতার নামে পশ্চিমা সংস্কৃতির অনুকরণে সমাজে অশ্লীলতা ছড়াচ্ছে এবং ধর্মীয় মূল্যবোধকে ক্ষুণ্ন করছে। এদের কর্মকাণ্ডে যুবসমাজ বিপথগামী হচ্ছে, যা জাতীয় স্থিতিশীলতার জন্য ঝুঁকি তৈরি করেছে।

নেতৃদ্বয় আরো বলেন, নারী অধিকারের নামে তারা বিকৃত যৌনাচার (এলজিবিটিকিউ) এর বিস্তার করতে চাচ্ছে। তাদেরকে এখনই রুখে দিতে হবে। 

বিবৃতিতে সাম্প্রতিক সময়ে নারী অধিকার র‍্যালি ও সামাজিক যোগাযোগমাধ্যমে অনৈতিক পোস্টের উদাহরণ টেনে এগুলোর দ্রুত বিচারিক তদন্ত ও শাস্তি নিশ্চিতের আহ্বান জানানো হয়। নেতৃদ্বয় সতর্ক করে বলেন, আমাদের দাবি না মানা হলে সারাদেশে আন্দোলনের দাবানল জ্বলে উঠবে।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ