মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কাশ্মীরের মসজিদগুলোতে জুমার খুতবার বিষয় নির্ধারণ করবে কেন্দ্রীয় কমিটি মুফতি নাসরুল্লাহ বদরের ইন্তেকালে খিদমাতুল ইসলাম পরিষদের শোক এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে পালিয়ে বেড়াচ্ছেন সৌদি যুবরাজ যুক্তরাষ্ট্র সফরে গেলেন পীর সাহেব চরমোনাই সৌদি আরবসহ ৩১ মুসলিম দেশের নাগরিকদের নিয়োগ বন্ধ করেছে এয়ার ফ্রান্স আল-আজহারের পরীক্ষায় মেধাতালিকার শীর্ষ দশে ৫ বাংলাদেশি থাইল্যান্ডে জাতীয় কুরআন প্রতিযোগিতায় রাজা-রানি ওমরাহ যাত্রীদের ওপর হামলা গুরুতর অপরাধ: সৌদির গ্র্যান্ড মুফতি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির চাঁদপুর জেলা কমিটি গঠন তুরস্কের ইবন হালদুন বিশ্ববিদ্যালয় পরিদর্শনে আজহারী

জমিয়ত নেতা মাওলানা আব্দুল কুদ্দুস কাসেমীর অবস্থার অবনতি, দোয়া কামনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর আসগর আলী হাসপাতালে চিকিৎসাধীন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহ-সভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস কাসেমীর অবস্থার অবনতি হয়েছে। 

সোমবার (১৯ মে) বিকেলে তাঁর ভাতিজা এবং বারিধারা জামিয়া মাদানিয়ার মুহাদ্দিম মাওলানা জাবের কাসেমী এই তথ্য জানিয়েছেন। 

পারিবারিক সূত্রে জানা গেছে, মাওলানা আব্দুল কুদ্দুস কাসেমীর হার্ট পুরোপুরি কাজ করছে না। তাঁর ফুসফুসে যে পানি জমেছে সেটাও কমছে না।
 
গত শুক্রবার (১৬ মে) দিবাগত গভীর রাতে তিনি ভীষণ অসুস্থ হয়ে পড়লে দ্রুত সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হয়। পরবর্তী সময়ে উন্নত চিকিৎসার জন্য গেন্ডারিয়ার আজগর আলী হাসপাতালে নেওয়া হয়। সেখানেই তিনি চিকিৎসা নিচ্ছেন। 

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক ও মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী দেশবাসী ও বিশেষ করে জমিয়ত নেতাকর্মীদের কাছে তাঁর সুস্থতার জন্য বিশেষ দোয়া কামনা করেছেন। গতকাল রোববার জমিয়ত মহাসচিব হাসপাতালে গিয়ে মাওলানা আব্দুল কুদ্দুস কাসেমীর চিকিৎসার খোঁজখবর নিয়েছেন। 

মাওলানা আব্দুল কুদ্দুস কাসেমী জমিয়ত ও হেফাজতের সাবেক মহাসচিব মাওলানা নূর হোসাইন কাসেমীর ছোট ভাই। তিনি রাজধানীর মাদানীনগর মাদরাসা ছাড়াও একাধিক মাদরাসায় হাদিসের দরস দেন।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ