বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
জমিয়তে উলামায়ে হিন্দের আইনি লড়াই, খালাস পেলেন ৬ মুসলিম যুবক দৈনন্দিন জীবনে নবীজির (সা.) সুন্নাহ আন্দোলনের মধ্যেই এইচএসসি পরীক্ষা, বেড়েছে অনুপস্থিতির সংখ্যা মন্ত্রীর পদত্যাগের দাবি থেকে সরে এসে, শিক্ষার্থীদের ছয় দফা ঢাকায় ‘ইমাম শাহ ওয়ালিউল্লাহ দেহলভী (রহ.) রিসার্চ ইনস্টিটিউট’-এর যাত্রা বন্যা দুর্গতদের দ্রুত পুনর্বাসনের আহ্বান খেলাফত মজলিসের ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে ইসলামী আন্দোলনের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ আমিরে মজলিসের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ সাইয়েদ আসজাদ মাদানীর সফর উপলক্ষে প্রস্তুতি সভা আজাদ কাশ্মিরে দুপক্ষের সংঘাত, ২ পুলিশসহ নিহত ৯

জমিয়ত সভাপতির সঙ্গে বৃহত্তর উত্তরা জোনের নেতাদের মতবিনিময়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি মাওলানা উবাইদুল্লাহ ফারুকের সঙ্গে বৃহস্পতিবার (১৫ মে) বৃহত্তর উত্তরা জোনের জমিয়ত নেতাদের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। 

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জমিয়তের সহসভাপতি মাওলানা নাজমুল হাসান, যুগ্ম মহাসচিব মুফতি কিফায়াতুল্লাহ আযহারী, দাওয়া বিষয়ক সম্পাদক মুফতি মুহিউদ্দিন মাসুম, নির্বাহী সদস্য মাওলানা নুরুল ইসলাম, নির্বাহী সদস্য মুফতি হাবিবুর রহমান, যুব জমিয়ত বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মাওলানা ইসহাক কামাল। 

এসময় ছদরে জমিয়ত মাওলানা উবাইদুল্লাহ ফারুক জমিয়তের সোনালি ইতিহাস ঐতিহ্য ও অবদানের কথা উল্লেখ করে আগামী দিনে জমিয়তের কাজকে সর্বসাধারণের কাছে পৌঁছানোর গুরুত্বারোপ করেন এবং উলামায়ে কেরামকে নিজেদের অবস্থান উপলব্ধি করে জাতিকে নেতৃত্ব দেওয়ার মাক্বামে নিয়ে যাওয়ার জন্য উৎসাহিত করেন।

সবশেষে আগামী ১৮, ২০, ২১, ২২, ২৫, ২৬, ২৮ মে উত্তরা জোনের সকল থানায় ছদরে জমিয়তের উপস্থিতিতে যথারীতি থানা কমিটির সাথে মতবিনিময়ের সিদ্ধান্ত গৃহীত হয়।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ