বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে ইসলামী আন্দোলনের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ আমিরে মজলিসের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ সাইয়েদ আসজাদ মাদানীর সফর উপলক্ষে প্রস্তুতি সভা আজাদ কাশ্মিরে দুপক্ষের সংঘাত, ২ পুলিশসহ নিহত ৯ বন্যাপরিস্থিতি নিয়ন্ত্রণে, খুলে যাচ্ছে বান্দরবানের পর্যটনকেন্দ্র কুয়েত-বাহরাইনে ইরানের হামলা, বাজছে সাইরেন জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল পাস বোর্ড বিলুপ্তির পর ৪৫৬ মাদরাসার অনুদান বাতিল করল উত্তরাখণ্ড সরকার ভিসার মেয়াদ শেষেও সৌদিতে থাকলে ৫০ হাজার রিয়াল জরিমানা, ৬ মাস কারাদণ্ড মাওলানা ফজলুর রহমানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা

আইনশৃঙ্খলার করুণ দশা আমাদের বিচলিত করছে: ইসলামী আন্দোলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আজ ১৪ মে বুধবার ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমেদ এক বিবৃতিতে বলেছেন, রাষ্ট্রের প্রধান কাজই হলো গণ-নিরাপত্তা নিশ্চিত করা। মানুষ রাষ্ট্রকে এজন্যই কর দেয়। কিন্তু বাংলাদেশের ভাগ্যাহত মানুষের নিরাপত্তা নিশ্চিত হয় নাই কোনোকালেই। পতিত ফ্যাসিবাদের আমলের কথা বাদ দিলেও অভ্যুত্থান পরবর্তী সরকারের দীর্ঘ দিন অতিবাহিত হলেও আইন-শৃঙ্খলা পরিস্থিতির তেমন কোনো উন্নতি হয় নাই। চলতি বছরের প্রথম দুইমাসের পরিসংখ্যানে প্রতিদিন গড়ে ৯ জন মানুষ খুন হয়েছে। পরের মাসগুলোর পরিসংখ্যানও একই রকম হবে। একটি স্বাধীন ও শান্তিপূর্ণ দেশে এভাবে মানুষ খুন হওয়া মেনে নেওয়া যায় না। অবিলম্বে মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব বলেন, ঢাকার কেন্দ্রে সোহরাওয়ার্দী উদ্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাও এখন নিরাপদ নয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্যের ঘটনা আমাদেরকে ব্যথিত ও বিস্মিত করেছে। সামান্য ঘটনায় মেধাবী এক তরুণের এমন মৃত্যু আমাদের সামাজিক অস্থিরতা ও অসহিষ্ণুতাকে প্রকট করে তোলে। এই ঘটনায় জড়িতদের অবশ্যই বিচারের আওতায় আনতে হবে এবং সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকাবিশ্ববিদ্যালয়সহ সারা দেশের আইন-শৃংখলা পরিস্থিতির দ্রুত দৃশ্যমান উন্নতি করতে হবে।

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব বিস্ময় প্রকাশ করে বলেন, বাংলাদেশ সেনাবাহিনী সারাবিশ্বেই আইন-শৃংখলা রক্ষায় দক্ষতার জন্য প্রশংসিত। সেই সেনাবাহিনী ম্যাজেস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে থাকার পরেও আইন-শৃঙ্খলা পরিস্থিতির এই করুণ দশা আমাদেরকে বিচলিত করছে। এর পেছনে কোনো রাজনৈতিক দুরভিসন্ধি কাজ করছে কিনা তা খতিয়ে দেখতে হবে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ