বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে ইসলামী আন্দোলনের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ আমিরে মজলিসের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ সাইয়েদ আসজাদ মাদানীর সফর উপলক্ষে প্রস্তুতি সভা আজাদ কাশ্মিরে দুপক্ষের সংঘাত, ২ পুলিশসহ নিহত ৯ বন্যাপরিস্থিতি নিয়ন্ত্রণে, খুলে যাচ্ছে বান্দরবানের পর্যটনকেন্দ্র কুয়েত-বাহরাইনে ইরানের হামলা, বাজছে সাইরেন জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল পাস বোর্ড বিলুপ্তির পর ৪৫৬ মাদরাসার অনুদান বাতিল করল উত্তরাখণ্ড সরকার ভিসার মেয়াদ শেষেও সৌদিতে থাকলে ৫০ হাজার রিয়াল জরিমানা, ৬ মাস কারাদণ্ড মাওলানা ফজলুর রহমানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা

সাম্য হত্যা ক্যাম্পাসের সামগ্রিক নিরাপত্তার জন্য হুমকি: ঢাবি ছাত্রশিবির


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

সাম্য হত্যা ক্যাম্পাসের সামগ্রিক নিরাপত্তার জন্য হুমকি বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রশিবির সভাপতি এসএম ফরহাদ। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা শাহরিয়ার সাম্য হত্যার বিচার চেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবির সভাপতি এসএম ফরহাদ মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে নিজের ফেসবুক টাইমলাইনে এ মন্তব্য করেন।

তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনিস্টিউটের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী সাম্য ছুরিকাঘাতে নিহত হয়েছেন। ইন্না-লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিয়ুন। 

এসএম ফরহাদ বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের নিকটস্থ সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় বহিরাগত সন্ত্রাসী দ্বারা খুন হওয়ার ঘটনা ক্যাম্পাসের সামগ্রিক নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ।  

ঢাবি ছাত্রশিবির সভাপতি বলেন, অনতিবিলম্বে ঘটনার তদন্ত করে অপরাধীদের শনাক্ত করার মাধ্যমে দ্রুত বিচার নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছি।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ