বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে ইসলামী আন্দোলনের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ আমিরে মজলিসের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ সাইয়েদ আসজাদ মাদানীর সফর উপলক্ষে প্রস্তুতি সভা আজাদ কাশ্মিরে দুপক্ষের সংঘাত, ২ পুলিশসহ নিহত ৯ বন্যাপরিস্থিতি নিয়ন্ত্রণে, খুলে যাচ্ছে বান্দরবানের পর্যটনকেন্দ্র কুয়েত-বাহরাইনে ইরানের হামলা, বাজছে সাইরেন জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল পাস বোর্ড বিলুপ্তির পর ৪৫৬ মাদরাসার অনুদান বাতিল করল উত্তরাখণ্ড সরকার ভিসার মেয়াদ শেষেও সৌদিতে থাকলে ৫০ হাজার রিয়াল জরিমানা, ৬ মাস কারাদণ্ড মাওলানা ফজলুর রহমানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা

ইসলামী ছাত্র আন্দোলন অফিসে হাসনাত আব্দুল্লাহ, সৌহার্দ্যপূর্ণ বৈঠক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শাহবাগে সমাবেশ চলাকালে ইসলামী ছাত্র আন্দোলনের একজন শীর্ষ নেতাকে ধাক্কা মারাকে কেন্দ্র করে ভুল বোঝাবুঝির অবসান ঘটাতে সংগঠনটির অফিসে ছুটে আসেন জুলাই আন্দোলনের অন্যতম শীর্ষ নেতা হাসনাত আব্দুল্লাহ। সেখানে তিনি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দের সাথে সৌহার্দ্যপূর্ণ বৈঠক করেন। 

সোমবার (১২ মে) রাজধানীর পুরানা পল্টনস্থ ফজলুল করীম ইসলামিক রিসার্চ সেন্টারে অনুষ্ঠিত এই বৈঠকে অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত ঘটে যাওয়া দুঃখজনক ঘটনাসমূহ ভুলে গিয়ে সামনের দিনগুলোতে ফ্যাসিবাদবিরোধী সকল আন্দোলনে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করেন নেতৃবৃন্দ। 

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই) এর সাথে এসময় ফোনালাপ হয় হাসানাত আব্দুল্লাহর। নিজেদের মধ্যে ঐক্য ও সংহতি বজায় রাখতে পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ যোগাযোগ অব্যাহত রাখার পরামর্শ দেন পীর সাহেব চরমোনাই। শাহবাগে অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য ডা. মাহমুদা মিতু ফোনকলে কেন্দ্রীয় সহ-সভাপতি মুনতাছির আহমাদ এর কাছে দুঃখ প্রকাশ করেন।

বৈঠকে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, অধ্যাপক মাহবুবুর রহমান, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ এর সেক্রেটারি জেনারেল মুফতি রেজাউল কারীম আবরার, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সভাপতি ইউসুফ আহমাদ মানসুর, সহ-সভাপতি মুনতাছির আহমাদ, সেক্রেটারি জেনারেল শেখ মাহবুবুর রহমান নাহিয়ান, মাওলানা সাইমুম সাদী, মাওলানা বদরুজ্জামান, এনসিপি নেতা আশরাফ মাহদী, সানাউল্লাহ খান, হাছিব আর রহমান, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ইমরান হোসাইন নূর, খায়রুল আহসান মারজান, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুলতান মাহমুদ, কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক হোসাইন ইবনে সারোয়ার প্রমুখ।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ