বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে ইসলামী আন্দোলনের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ আমিরে মজলিসের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ সাইয়েদ আসজাদ মাদানীর সফর উপলক্ষে প্রস্তুতি সভা আজাদ কাশ্মিরে দুপক্ষের সংঘাত, ২ পুলিশসহ নিহত ৯ বন্যাপরিস্থিতি নিয়ন্ত্রণে, খুলে যাচ্ছে বান্দরবানের পর্যটনকেন্দ্র কুয়েত-বাহরাইনে ইরানের হামলা, বাজছে সাইরেন জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল পাস বোর্ড বিলুপ্তির পর ৪৫৬ মাদরাসার অনুদান বাতিল করল উত্তরাখণ্ড সরকার ভিসার মেয়াদ শেষেও সৌদিতে থাকলে ৫০ হাজার রিয়াল জরিমানা, ৬ মাস কারাদণ্ড মাওলানা ফজলুর রহমানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা

আ.লীগ নিষিদ্ধে এক ঘণ্টার আলটিমেটাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এক ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। এই সময়ের মধ্যে আওয়ামী লীগসহ এর অঙ্গসংগঠনগুলোকে নিষিদ্ধ করা না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। শনিবার সন্ধ্যায় শাহবাগে ছাত্র-জনতার গণজমায়েত থেকে এমন হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

গণজমায়েতে অন্যদের মধ্যে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, কিছুক্ষণের মধ্যে শাহবাগ থেকে বাংলামটর অবরোধ করা হবে। পরে অবস্থা বুঝে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের বাসভবনের দিকে যাওয়া হবে।

এর আগে শুক্রবার (৯ মে) রাতে শাহবাগে এক সংবাদ সম্মেলনে ৩ দফা দাবি সামনে রেখে গণজমায়েত কর্মসূচির ঘোষণা দেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। সেই সঙ্গে দাবি আদায়ে লাগাতার অবস্থান কর্মসূচি পালনের কথাও জানান তিনি।

এর অংশ হিসেবে শনিবার বিকাল থেকে শাহবাগ মোড়ে অবস্থান নিতে থাকে ইসলামী ছাত্রশিবির, ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ), জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) বিভিন্ন সংগঠনের নেতাকর্মী ছাড়াও ছাত্র-জনতা। সন্ধ্যা পর্যন্ত দাবি আদায়ে অনড় অবস্থানের পাশাপাশি নানা স্লোগান দিতে দেখা গেছে তাদের।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ