রবিবার, ১২ এপ্রিল ২০২৬ ।। ২৯ চৈত্র ১৪৩২ ।। ২৪ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
রাজনীতিবিদদের ঘরে ঘরে গিয়ে হামের টিকার তথ্য দেয়ার আহ্বান, স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ইরানে এখনও ইসরায়েলি অভিযান শেষ হয়নি: ভিডিওবার্তায় নেতানিয়াহু নবনির্বাচিত দুই সংসদ সদস্যের শপথগ্রহণ আজ ‘নদীভাঙন রোধে স্থায়ী সমাধান আনতে কাজ করছে সরকার’ লেবাননে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ছাড়াল ‘দুইহাজার’ সমঝোতা না-হওয়ার কারণ জানালো ইরান ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক: সম্ভব হয়নি সমঝোতা, ফিরে যাচ্ছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট ইসলামি গবেষণায় নবীনদের আরও অবদান রাখার তাগিদ ন্যাশনাল ইসলামিক কালচারাল ফেস্টিভ্যাল ও বুক ফেয়ার অনুষ্ঠিত ভিসাসহ হজযাত্রীদের যাবতীয় ব্যবস্থাপনা সম্পন্ন: ধর্মমন্ত্রী

মাওলানা উবায়দুল্লাহ ফারুকের সভাপতিত্বে জমিয়তের খাস কমিটির বৈঠক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শনিবার (১৯ এপ্রিল) বাদ জোহর জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের খাস কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে কাউন্সিল বাস্তবায়ন কমিটির কার্যক্রমের অগ্রগতি নিয়ে পর্যালোচনা করা হয়।

জামেয়া হোসাইনিয়া ইসলামিয়া আরজাবাদে অনুষ্ঠিত এই বৈঠকে সভাপতিত্ব করেন দলের সিনিয়র সহ-সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক। 

এতে উপস্থিত ছিলেন সহ-সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী, সহ-সভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস তালুকদার, সহ-সভাপতি মাওলানা জুনায়েদ আল-হাবীব, সহ-সভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস কাসেমী, মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদ্দীন জাকারিয়া, যুগ্ম মহাসচিব মাওলানা তাফাজ্জল হক আজীজ ও সাংগঠনিক সম্পাদক মাওলানা নাজমুল হাসান কাসেমী।

বৈঠকে আসন্ন কাউন্সিলকে সামনে রেখে কাউন্সিল বাস্তবায়ন কমিটির প্রস্তুতিমূলক সার্বিক কার্যক্রমের অগ্রগতি নিয়ে পর্যালোচনা শেষে মহান আল্লাহর মেহেরবানিতে সুষ্ঠুভাবে কাউন্সিল সম্পন্ন হবে মর্মে আশাবাদ ব্যক্ত করা হয়।

প্রসঙ্গত, আগামী ২৬ এপ্রিল জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কাউন্সিলর অনুষ্ঠিত হবে। এর আগের দিন ২৫ এপ্রিল কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হবে মজলিসে আমেলার বৈঠক।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ