রবিবার, ১২ এপ্রিল ২০২৬ ।। ২৯ চৈত্র ১৪৩২ ।। ২৪ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
রাজনীতিবিদদের ঘরে ঘরে গিয়ে হামের টিকার তথ্য দেয়ার আহ্বান, স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ইরানে এখনও ইসরায়েলি অভিযান শেষ হয়নি: ভিডিওবার্তায় নেতানিয়াহু নবনির্বাচিত দুই সংসদ সদস্যের শপথগ্রহণ আজ ‘নদীভাঙন রোধে স্থায়ী সমাধান আনতে কাজ করছে সরকার’ লেবাননে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ছাড়াল ‘দুইহাজার’ সমঝোতা না-হওয়ার কারণ জানালো ইরান ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক: সম্ভব হয়নি সমঝোতা, ফিরে যাচ্ছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট ইসলামি গবেষণায় নবীনদের আরও অবদান রাখার তাগিদ ন্যাশনাল ইসলামিক কালচারাল ফেস্টিভ্যাল ও বুক ফেয়ার অনুষ্ঠিত ভিসাসহ হজযাত্রীদের যাবতীয় ব্যবস্থাপনা সম্পন্ন: ধর্মমন্ত্রী

এনসিপির লোকজন আওয়ামী লীগের সঙ্গে হাত মিলিয়েছে: কায়কোবাদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মো. কায়কোবাদ বলেছেন, ‘যারা নতুন পার্টি (এনসিপি) করেছে, তারা যদি সুন্দর নির্বাচন চায়, আমি নিজেই স্টেজে তাদের জায়গা করে দেব। কিন্তু আজ তারা আওয়ামী লীগের লোকজনের সঙ্গে হাত মিলিয়েছে। ছাত্ররা আমাদের তাজ। কিন্তু কিছু ছাত্র নামধারী আজ আমাদের সমাজকে কলুষিত করতে চায়।

শনিবার (১৯ এপ্রিল) বিকেলে কুমিল্লার মুরাদনগরের হায়দারাবাদ সামসুল হক কলেজের খেলার মাঠে স্থানীয় বিএনপি আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শাহ মো. কায়কোবাদ বলেন, ‘ড. ইউনূস সাহেবকে বলতে চাই, আপনি আমাদের গর্ব, আমাদের কলিজার টুকরা। ছাত্রদের পড়াশোনা যাতে নষ্ট না হয়, সেদিকে খেয়াল করবেন। মুরাদনগরবাসী, আপনারা আল্লাহর কাছে দোয়া করবেন, দেশে যেন একটি সুন্দর নির্বাচন হয়।

বিএনপির ভাইস চেয়ারম্যান বলেন, ‘যারা নতুন পার্টি (এনসিপি) করেছে, তারা যদি সুন্দর নির্বাচন চায়, আমি নিজেই স্টেজে তাদের জায়গা করে দেব। কিন্তু আজ তারা আওয়ামী লীগের লোকজনের সঙ্গে হাত মিলিয়েছে। আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ইউসুফ আবদুল্লাহ হারুনের অনুসারীরা আমাকে মেরে ব্রিকফিল্ডের আগুনে পোড়াতে চেয়েছিল। আজ ইউসুফ আবদুল্লাহ হারুনের লোকজনের সঙ্গে তারা জোট বেঁধেছে। মনে রাখবেন, যাকে আল্লাহ বাঁচান, তাকে কেউ রুখতে পারে না।

তিনি নিজ উপজেলার মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘১৯৮৬ সাল থেকে আমি আপনাদের কামলা হিসেবে আছি। আমি নেতা নই, কামলা। আপনাদের ঋণ পরিশোধ করে শেষ করতে পারব না। আপনারা আমাকে পাঁচ পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত করেছেন। আমরা সবাই ১৯৭১ সালের স্বাধীনতায় এবং ২০২৪ সালের ৫ আগস্টের স্বাধীনতায় নিহতদের জন্য সুরা ফাতিহা পড়ি। তাদের কারণে আজ এই খোলা মাঠে কথা বলার সুযোগ পেয়েছি।

এ সময় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন বিএনপির কুমিল্লা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আক্তারুজ্জামান, উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তৌফিক আহমেদ মীর, মুরাদনগর উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জন প্রমুখ।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ