রবিবার, ১২ এপ্রিল ২০২৬ ।। ২৯ চৈত্র ১৪৩২ ।। ২৪ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
রাজনীতিবিদদের ঘরে ঘরে গিয়ে হামের টিকার তথ্য দেয়ার আহ্বান, স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ইরানে এখনও ইসরায়েলি অভিযান শেষ হয়নি: ভিডিওবার্তায় নেতানিয়াহু নবনির্বাচিত দুই সংসদ সদস্যের শপথগ্রহণ আজ ‘নদীভাঙন রোধে স্থায়ী সমাধান আনতে কাজ করছে সরকার’ লেবাননে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ছাড়াল ‘দুইহাজার’ সমঝোতা না-হওয়ার কারণ জানালো ইরান ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক: সম্ভব হয়নি সমঝোতা, ফিরে যাচ্ছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট ইসলামি গবেষণায় নবীনদের আরও অবদান রাখার তাগিদ ন্যাশনাল ইসলামিক কালচারাল ফেস্টিভ্যাল ও বুক ফেয়ার অনুষ্ঠিত ভিসাসহ হজযাত্রীদের যাবতীয় ব্যবস্থাপনা সম্পন্ন: ধর্মমন্ত্রী

ওয়াক্ফ বিল গোটা উপমহাদেশের কষ্টের কারণ হবে: খেলাফত মজলিস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

খেলাফত মজলিসের নেতৃবৃন্দ বলেন, ‘মুসলিম বিদ্বেষী ভারতের বিজেপি সরকার মুসলমানদের সম্পদ
লুট, মসজিদ ও মাদ্রাসা ধ্বংসের হীন উদ্দেশ্যে ওয়াক্ফ আইন সংশোধনী করেছে। ইতোমধ্যেই মুসলমানদের ধর্মীয় স্থাপনায় আক্রমন ও আঘাত শুরু হয়েছে।’ 

গতকাল সন্ধ্যা ৬টায় খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভায় নেতৃবৃন্দ এসব কথা বলেন।

নেতৃবৃন্দ আরও বলেন, এ সংশোধনীর ফলে মুসলমানদের অধিকার ক্ষুন্ন করা হয়েছে। মুসলমানদের ধর্মীয় বিষয়ে নগ্ন হস্তক্ষেপ করা হয়েছে। এ বিল শুধু ভারতেই নয় পুরো উপমহাদেশের শান্তি বিনষ্টের কারণ হয়ে দাঁড়াবে। 

ওয়াক্ফ আইন সংশোধনীর প্রতিবাদে মুসলিম বিশ্বকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে নেতৃবৃন্দ বলেন, ভারতে প্রতিনিয়ত মুসলিম নির্যাতন বন্ধ ও মুসলমানদের সম্পত্তি দখলের চক্রান্তের বিরুদ্ধে বাংলাদেশ সহ মুসলিম বিশ্বকে সোচ্চার হতে হবে। ভারতীয় সংসদে পাশকৃত মুসলিম ওয়াকফ সংশোধনী বিল বাতিল করতে হবে।

কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভায় সয়াবিন তেলের মূল্য বৃদ্ধিকে অযৌক্তিক দাবি করা হয়। এ বিষয়ে নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার সম্প্রতি সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ১৪ টাকা ও শিল্পখাতে নতুন গ্যাস সংযোগে অতিরিক্ত (৩৩%) মূল্য বৃদ্ধির যে সিদ্ধান্ত নিয়েছে তা অযৌক্তিক। এর ফলে জনজীবনে আরো দুর্বিসহ অবস্থার সৃষ্টি করবে। আমরা সরকারকে এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি
জানাই।

নির্বাহী বৈঠকের সভাপতিত্ব করেন আমীরে মজলিস মাওলানা আব্দুল বাছিত আজাদ। মহাসচিব ড. আহমদ আবদুল কাদেরের পরিচালনায় অনুষ্ঠিত নির্বাহী বৈঠকে আরও উপস্থিত ছিলেন নায়েবে আমীর মাওলানা সাখাওয়াত হোসাইন, মাওলানা আহমদ আলী কাসেমী, মাওলানা সৈয়দ ফেরদাউস বিন ইসহাক, যুগ্ম-মহাসচিব এডভোকেট জাহাঙ্গীর হোসাইন, মুহাম্মদ মুনতাসির আলী, ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, অধ্যাপক আবদুল জলিল, প্রশিক্ষণ সম্পাদক জহিরুল ইসলাম, মুফতি আবদুল হক আমিনী, জিল্লুর রহমান, অধ্যাপক মাওলানা আজিজুল হক, মাওলানা নুরুল হক, এডভোকেট রফিকুল ইসলাম, আবুল হোসেন, প্রিন্সিপাল মাওলানা আজিজুল হক প্রমুখ।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ