বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

নির্বাচনে দেরি হলে সুযোগ নেবে জঙ্গি ও উগ্রপন্থিরা: মির্জা ফখরুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জাতীয় সংসদ নির্বাচন যত দেরি হবে জঙ্গি ও উগ্র মনোভাব পোষণকারীরা তত বেশি সুযোগ নেবে। আজ সোমবার (১৭ মার্চ) সকালে নিজের ভেরিফাইড ফেসবুকে পেজে এক পোস্টে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আমরা এখন যেটা চাইছি, অত্যন্ত আন্তরিকভাবে চাইছি যে, এই অন্তর্বর্তীকালীন সরকার আমরা সবাই মিলে দায়িত্ব দিয়েছি, অতি অল্প সময়ের মধ্যে যেটা আমরা বার বার করে বলেছি, অত্যন্ত প্রয়োজনীয় যে সমস্ত সংস্কারগুলো প্রয়োজন, সেই সংস্কারগুলো করে দ্রুত জাতীয় সংসদ নির্বাচনে দিকে যাবেন।’

তিনি বলেন, ‘আমরা যেটা লক্ষ্য করেছি, অতীত অভিজ্ঞতা থেকে যে- যত দেরি হবে তত বেশি আবার বাংলাদেশে পক্ষের শক্তিকে পরাজিত করবার জন্য বিরুদ্ধ শক্তি-ফ্যাসিস্ট শক্তিরা আবার মাথাচাড়া দিতে শুরু করে দেবে এবং তারা শুধু নয় একই সঙ্গে যারা জঙ্গি মনোভাব পোষণ করে থাকে, যারা উগ্র মনোভাব পোষণ করে থাকে তারাও এই সুযোগগুলো নেয়ার চেষ্টা করবে।’

বিএনপির মহাসচিব বলেন, ‘আমরা একটা ভয়াবহ দানবীয় পরিবেশ থেকে বেরিয়ে এসেছি। আজকে সেখানে আমাদেরকে একটু ধৈর্য ধারণ করতে হবে। আমরা পত্রিকার পাতা খুললেই বিচলিত হয়ে পড়ি যে, আবার সেই দেখা যাচ্ছে যে, হত্যা-খুন-জখম-ধর্ষণ। এগুলো এমন একটা জায়গায় চলে যাচ্ছে যে, আমাদেরকে সব উৎপীড়িত করছে।’

তিনি বলেন, ‘আমরা দেখছি যে, ইয়াং জেনারেশন অসহিষ্ণু হয়ে উঠছে। আবার দেখছি যে, বিভিন্ন প্রতিষ্ঠানগুলো আছে, অর্গানাইজেশনগুলো আছে তাদের কর্মীরা দাবি-দাওয়া নিয়ে মাঠে নেমে এসেছে।’

যত দ্রুত নির্বাচন হবে, যত দ্রুত জনগণের প্রতিনিধিরা সংসদে আসবে মন্তব্য করে বিএনপি নেতা বলেন, ‘সংসদে এসে একদিকে তারা দেশ পরিচালনা করবেন অন্যদিকে বাকি যেসব প্রয়োজনীয় সংস্কার আছে, সেগুলো আমরা এক সঙ্গে করতে পারব। ’

মির্জা ফখরুল বলেন, ‘বিএনপির পক্ষ থেকে বলতে চাই, সংস্কারের ব্যাপারে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আমরা ৩১ দফা দুই বছর আগে দিয়েছি, যে সংস্কারের কথা কেউ বলেনি। সেই সংস্কারগুলো আজকে উঠে এসেছে। যার সঙ্গে খুব একটা পার্থক্য দেখা যাচ্ছে না। সেজন্য আমরা মনে করি যে, যত দ্রুত সম্ভব নির্বাচনের ব্যবস্থা করা উচিত, নির্বাচিত সরকারের হাতে দায়িত্ব দিয়ে দেশে স্থিতিশীলতা কিছুটা হলেও রক্ষা করা দরকার।’

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ