বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

‘আগামী নির্বাচনে যে কোনো মূল্যে ইসলামপন্থিদের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম চাই’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক বলেন, বাংলাদেশ খেলাফত মজলিস আগামী নির্বাচনে যে কোন মূল্যে ইসলামপন্থীদের ঐক্যবদ্ধ প্লাটফর্ম তৈরি করতে চায়। এ লক্ষ্যে  আমরা সবরকম প্রচেষ্টা চালিয়ে যাব ইনশাআল্লাহ।  

তিনি আজ (৩ মার্চ) সোমবার, ভোর রাতে, বাংলাদেশ খেলাফত মজলিস পবিত্র মক্কা মুকাররমা শাখার কর্তৃক আয়োজিত স্থানীয় মিসফালাহস্থ আল হিব্বা হোটেল মিলনায়তনে আয়োজিত সাহরি মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।

সমাবেশে আমিরে মজলিস  মামুনুল হক আরও বলেন, নতুন বাংলাদেশ গড়তে হলে ৪৭, ৭১ এবং ২৪ এর চেতনাকে সমুন্নত করতে হবে। এ চেতনাই হচ্ছে আগামী বাংলাদেশের রাজনৈতিক নতুন বন্দোবস্ত। স্বৈরাচারের পতনের মধ্য দিয়ে আমাদের সামনে সুযোগ এসেছে, আগামীর বাংলাদেশকে নতুন করে গঠন করার। 

তিনি নব-গঠিত একটি রাজনৈতিক দলের প্রতি ইঙ্গিত করে বলেন, দেশের ছাত্র জনতার অভূতপূর্ব ত্যাগ তিতিক্ষার মাধ্যমে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। তাদেরকে এগিয়ে দিতে হবে। প্রবীণ রাজনীতিবিদদেরকে তাদের তত্ত্বাবধান করতে হবে। তবে তরুণদেরকেও স্মরণ রাখতে হবে কোনক্রমে রাজনৈতিক বিভাজন সৃষ্টি করা যাবে না। দলগত বিভেদ মতপার্থক্য থাকতে পারে, তা কখনো যেন পতিত স্বৈরাচারের পুনর্বাসনের পথ তৈরি না করে। এ ব্যাপারে সতর্ক থাকতে হবে। 

সংগঠনের পবিত্র মক্কা মুকাররমা শাখার সভাপতি মাওলানা হাবিবুল্লাহ হারুনের সভাপতিত্বে সাহরি মাহফিলে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আবু সাঈদ নোমান, হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দীয় যুগ্ম সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা বোরহান উদ্দিন কাসেমী, হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহ-সমাজকল্যাণ সম্পাদক মাওলানা আলী আজম, মাওলানা ওলি উল্লাহ শাওকী, জনাব জয়নাল আহমদ, জামায়াতে ইসলামি মক্কা মহানগর সভাপতি আহমেদ আব্দুল বাকি, মক্কা মহানগর বিএনপি সভাপতি আবুল কালাম আজাদ, মাওলানা ইসমাইল হোসাইন, মোঃ খালেদ সাইফুল্লাহ ছাড়াও বাংলাদেশ খেলাফত মজলিস, হেফাজতে ইসলাম বাংলাদেশ, বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলনসহ ভ্রাতৃপ্রতিম সংগঠন সমূহের স্থানীয়  নেতৃবৃন্দ।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ