বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মির্জা ফখরুল  

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।  

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, রোববার (২ মার্চ) সকালে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয় মির্জা ফখরুলকে।  

তিনি জানান, গত সপ্তাহে সোহরাওয়ার্দী উদ্যানে বইমেলায় এক অনুষ্ঠানে যোগ দেওয়ার পর থেকে অসুস্থতা অনুভব করছিলেন বিএনপি মহাসচিব। বইমেলার ওই অনুষ্ঠানে বইয়ের মোড়ক উন্মোচনের সময় প্রচুর ধুলাবালির কারণে শারীরিক সমস্যা দেখা দেয়। এরপর গত দুদিন ধরে তার শারীরিক অবস্থা আরও খারাপ হয়, যার ফলে চিকিৎসকের পরামর্শে হাসপাতালে ভর্তি হতে হয়।  

শায়রুল কবির খান জানিয়েছেন, হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর বর্তমানে অনেকটা সুস্থ বোধ করছেন মির্জা ফখরুল। তবে চিকিৎসকরা তাকে পর্যবেক্ষণে রেখেছেন।  

বিএনপি মহাসচিব দ্রুত সুস্থতার জন্য সবার দোয়া চেয়েছেন এবং অনুরোধ করেছেন, হাসপাতালে অযথা ভিড় না করতে।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ