বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট ও দৌরাত্ম্য রুখে দিন'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

খেলাফত মজলিসের আমীর মাওলানা আব্দুল বাছিত আজাদ বলেন, মহান আল্লাহ রমজান মাসে রোজা প্রত্যেক প্রাপ্ত বয়স্ক মুসলমানের উপর ফরজ করেছেন। একমাস সিয়াম সাধনার মাধ্যমে মানুষ আল্লাহর ভয়, আত্মিক পরিশুদ্ধতা ও শারিরীক সুস্থতা অর্জন করে। এই মাসে মহাগ্রন্থ আল কুরআন নাযিল হয়েছে। তাই এই মাসের পবিত্রতা রক্ষা করা সকল মুসলমানের জন্য অবশ্যই কর্তব্য। বিশেষ করে মুসলিম দেশের সরকার প্রধানের এই ক্ষেত্রে দ্বায়িত্ব অনেক বেশি। 

আমরা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানাতে চাই, রমজানে দ্রব্যমূল্য ক্রয় ক্ষমতার মধ্যে রাখার ব্যবস্থা করুন। খেটে খাওয়া মেহনতি-শ্রমজীবি মানুষের জীবনযাত্রার ব্যয় সহজ করুন। অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট ও দৌরাত্ম্য রুখে দিন। নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করুন। জনগণের জান-মালের নিরাপত্তা নিশ্চিতের জন্য কঠোর পদক্ষেপ গ্রহণ করুন। অশ্লীলতা ও বেহায়পনা নির্মূলে কার্যকর উদ্যোগ গ্রহণ করুন। 

জনগণকে আহ্বান জানাতে চাই, রমজানের পবিত্রতা বিনষ্ট হয় এমন কার্যক্রম থেকে নিজেরা বিরত থাকি এবং অন্যকেও বিরত রাখি। আল্লাহ আমাদের সহায় হোন। আজ বাদ জুমআ খেলাফত মজলিস ঢাকা মহানগরী দক্ষিণ শাখার উদ্যোগে মাহে রমজানের পবিত্র রক্ষার আহ্বান জানিয়ে বিক্ষোভ মিছিল পরবর্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আমীরে মজলিস উপরোক্ত বক্তব্য প্রদান করেন।

বিজয়নগর কেন্দ্রীয় কার্যালয়ের সম্মুখে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগরী দক্ষিণ সভাপতি অধ্যাপক মাওলানা আজিজুল হক। সাধারণ সম্পাদক আবুল হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন যুগ্ম মহাসচিব অধ্যাপক আবদুল জলিল, কেন্দ্রীয় যুব বিষয়ক সম্পাদক তাওহীদুল ইসলাম তুহিন, মহানগরী সহ-ওলামা বিষয়ক সম্পাদক মাওলানা ফরিদ আহমদ হেলালী, ছাত্র মজলিস ঢাকা মহানগরী দক্ষিণ সভাপতি সাইফুদ্দিন আহমদ। 

নেতৃবৃন্দের মধ্যে সমাবেশে অংশগ্রহণ করেন, কেন্দ্রীয় সহ-বায়তুলমাল সম্পাদক জিল্লুর রহমান, ঢাকা মহানগরী দক্ষিণ সহ-সাধারণ সম্পাদক হুমায়ুন কবির আযাদ, মুন্সি মোস্তাফিজুর রহমান ইরান, মল্লিক কিতাব আলী, সেলিম হোসাইন, মনসুরুল আলম মনসুর, আনিসুর রহমান শিপলু, গিয়াস উদ্দিন, এনায়েত রাব্বি একরাম, মোহাম্মদ নিজাম উদ্দিন।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ