বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

‘সরকারের দ্বীতীয় ইনিংসে দেশের জনগণ জুলাই বিপ্লবের প্রতিফলন দেখতে চায়’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম-মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম বলেছেন,  অন্তর্বর্তীকালীন সরকারের দ্বিতীয় ইনিংসে দেশের জনগণ জুলাই বিপ্লবের প্রতিফলন দেখতে চায়। কোনো দলের কাছে নতি স্বীকার না করে জনতার আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকারের সামনে এগুবে এটাই আমাদের প্রত্যাশা। সংস্কারবিহীন যেন তেন কোনো নির্বাচন আয়োজন দেশের জনগণ মেনে নিবে না। সরকারের উচিত দেশের সিংহভাগ রাজনৈতিক দলের মতামতের গুরুত্ব দিয়ে পিআর পদ্ধতির নির্বাচনব্যবস্থা চালু করা। বাংলাদেশের মানুষ যাতে নতুন করে আর কোনো ফ্যাসিবাদের যাঁতাকলে পিষ্ট না হতে হয় সেদিকে মনোযোগ দেয়া।

আজ শনিবার বিকাল ৩টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত নগর ও থানা কমিটির যৌথসভায় সভাপতির বক্তব্যে  তিনি উপরোক্ত কথা বলেন। 

এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, আলহাজ আলতাফ হোসাইন, আলহাজ আনোয়ার হোসাইন, আলহাজ আবদুল আউয়াল মজুমদার, আলহাজ ফজলুল হক মৃধা, আলহাজ নজরুল ইসলাম খোকন, শেখ আবু তাহের, মাওলানা মুফতি আবদুল আহাদ, মাওলানা নাজিমুদ্দিন প্রমুখ।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ