মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৯৫ শতাংশ মুসলিমের দেশ আজারবাইজানে হিজাব নিষিদ্ধের পাঁয়তারা! ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাওলানা নাসরুল্লাহ বদরের লাশ দ্রুত দেশে আনার দাবি জমিয়তের সাইবার আইনে সাংবাদিকদের ভয়ের কোনো কারণ নেই: আইনমন্ত্রী ‘অর্থনৈতিক সংস্কার ও সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকছে আইএমএফ’  নামাজে রাকাতসংখ্যা ভুলে গেলে করণীয় ‘দুর্যোগ ব্যবস্থাপনা হতে হবে বিজ্ঞানভিত্তিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক’ ‘সৌ‌দির পরিস্থিতি ঠিক হলে ভিসার মেয়াদ শেষ হওয়া‌ প্রবাসীদের নিয়ে আলোচনা’ পাকিস্তানে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৬

 গফরগাঁওয়ে আলেম-উলামাদের সঙ্গে বিএনপি প্রার্থীর মতবিনিময়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ময়মনসিংহ ১০ (গফরগাঁও-পাগলা) আসনের আলেম-উলামাদের সঙ্গে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু মতবিনিময় সভা করেছেন।

শুক্রবার (২ জানুয়ারি) বিকেলে উপজেলার কান্দিপাড়া আব্দুর রহমান ডিগ্রি কলেজ অডিটোরিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বিশিষ্ট আলেমেদ্বীন মুফতি মাওলানা আহসান উল্লাহ কাসেমীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, গফরগাঁও আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু, উপজেলা জমিয়তে উলামায়ে ইসলামের সহ-সভাপতি মাওলানা সোলায়মান, মাওলানা হাদিউল ইসলাম, হাফেজ মতিউর রহমান প্রমুখ।

বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু বলেন, আমি নির্বাচিত হলে ইসলামকে সমুন্নত রাখব, আলেম-উলামাদের মর্যাদা অক্ষুন্ন রাখতে কাজ করে যাব।

তিনি আরও বলেন, মাদকমুক্ত, চাঁদাবাজি, লুটপাট, দখলদারী ও সন্ত্রাসমুক্ত গফরগাঁও গড়ে তুলব।

সভায় সঞ্চালনায় ছিলেন মাওলানা তৌহিদুর রহমান শাকিল।

সভাশেষে বিএনপির চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ