মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

‘শেখ হাসিনা অনেক খুনের মাস্টারমাইন’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নোয়াখালী প্রতিনিধি

শেখ হাসিনা অনেক খুনের মাস্টারমাইন বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান। তিনি বলেন, ‘শেখ হাসিনার সব চাইতে বড় উপহার হচ্ছে- তিনি অনেক খুনের মাস্টারমাইন। সুতরাং শেখ হাসিনার যেন আন্তর্জাতিক মানদণ্ডে বিচার করা হয়, যে ফাঁসির মঞ্চে শহীদ নিজামীকে ঝুলিয়েছিলেন।’

বুধবার সকালে নোয়াখালী জেলা স্কুলে মাঠে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কর্মী সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

তিনি আরও বলেন, ফ্যাসিবাদের নায়িকাকে (শেখ হাসিনা) শুধুমাত্র বিচারের মুখোমুখি হওয়ার জন্য বাংলাদেশে আনা হবে।

জামায়াতের এই নেতা বলেন, ‘দেশে আর ফ্যাসিবাদের রাজনীতি করার সুযোগ দেওয়া হবে না। শেখ হাসিনা ছিলেন অবৈধ প্রধানমন্ত্রী, তিনি বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী নয়, বাংলাদেশের জনগণের রায়ে তার সংসদ গঠিত হয়নি।’

নোয়াখালী জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট জহিরুল আলমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আতিকুর রহমান, জামায়াতে ইসলামীর জেলা আমির ইসহাক খন্দকার, কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি আবদুস সালাম, কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগরের সভাপতি এএসএম লুৎফুর রহমানসহ কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ