শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
অনেকটা সুস্থ মাওলানা আরশাদ মাদানী, নাতির বিয়েতে তাঁকে ঘিরে উচ্ছ্বাস ১২৪ মিনিটেই সম্পন্ন হচ্ছে ওমরাহর আনুষ্ঠানিকতা চীনা ভাষায় কুরআনের অর্থ ছড়িয়ে দিতে জীবন উৎসর্গ করেন তিনি ইতালিতে স্কুলে বোরকা-নিকাব পরলে এক হাজার ইউরো জরিমানা! কী হচ্ছে পাকিস্তানের জাকারিয়া মসজিদ ঘিরে, কেন সিলগালা মসজিদটি? মাওলানা সাদের প্রতি দেওবন্দের আপত্তির কারণ জানালেন মাওলানা সালমান বিজনুরি আজ পরীক্ষায় বসছে নূরানীর ৬৫ হাজার শিক্ষার্থী ঈমানের সুরক্ষায় কতটা সচেতন আমরা, প্রশ্ন মসজিদুল হারামের খতিবের মিরপুরে খেলাফত মজলিসের দাওয়াতি মাহফিল অনুষ্ঠিত ওমরাহ পালনে যাচ্ছেন ৮০ নওমুসলিম, খরচ বহন করছে এক প্রতিষ্ঠান

৭ জানুয়ারির পর সরকার পতনের আন্দোলনের হুঁশিয়ারি ইনকিলাব মঞ্চের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শহীদ শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার দাবিতে উত্তাল হয়ে উঠেছে রাজপথ। বিচারের দাবিতে সোচ্চার ইনকিলাব মঞ্চ এবার সরাসরি সরকার পতনের হুঁশিয়ারি দিয়েছে। শুক্রবার (২ জানুয়ারি) বিকেলে শাহবাগ মোড়ে আয়োজিত এক বিশাল বিক্ষোভ সমাবেশ থেকে সংগঠনটির সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের ঘোষণা করেন, আগামী ৭ জানুয়ারির মধ্যে হাদি হত্যার প্রকৃত খুনিদের শনাক্ত ও পূর্ণাঙ্গ চার্জশিট দেওয়া না হলে দেশব্যাপী সরকার পতনের একদফা আন্দোলন শুরু হবে।

জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে শুরু হওয়া এই বিক্ষোভ মিছিলটি শাহবাগ মোড়ে এসে বিশাল সমাবেশে রূপ নেয়। এসময় সাধারণ শিক্ষার্থী ও জনতার অংশগ্রহণে কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে শাহবাগ এলাকা। আন্দোলনকারীরা ‘বইলা গেছে হাদি ভাই, আমার খুনের বিচার চাই’ এবং ‘আপস না বিপ্লব, বিপ্লব বিপ্লব’ স্লোগানে আকাশ-বাতাস প্রকম্পিত করে তোলেন। তবে বিক্ষোভ চলাকালীন জনদুর্ভোগ এড়াতে যান চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা করেন নেতাকর্মীরা।

সমাবেশে আব্দুল্লাহ আল জাবের অভিযোগ করেন, শরিফ ওসমান হাদিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। কারণ তিনি বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা এবং ভারতীয় সাংস্কৃতিক আধিপত্যের বিরুদ্ধে আপসহীন অবস্থান নিয়েছিলেন। তিনি বলেন, ঘটনার ২১ দিন পার হলেও সরকার প্রকৃত খুনিদের ধরতে ব্যর্থ হয়েছে, যা সদিচ্ছার অভাবকেই ফুটিয়ে তোলে। ৭ জানুয়ারি শুধুমাত্র ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হলে তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না বলে সাফ জানিয়ে দেন তিনি।

ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে রাজনৈতিক দলগুলোকে উদ্দেশ্য করে কড়া বার্তা দেওয়া হয়েছে। আব্দুল্লাহ আল জাবের বলেন, কোনো দেশের সাথে বিশেষ করে দিল্লির সাথে কোনো গোপন বৈঠক চলবে না। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব কারো কাছে ইজারা দেওয়া হবে না। তিনি দাবি করেন, নির্বাচন পর্যন্ত রাষ্ট্র পাহারা দেবে ইনকিলাব মঞ্চ এবং হাদি হত্যার বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বে না ছাত্র-জনতা। এই লড়াই কেবল শুরু এবং হাদির দেখানো পথেই সামনের দিকে এগিয়ে যাওয়ার শপথ নেন আন্দোলনকারীরা।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ