আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়ে গেছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়ে গেছে। দেশকে যারা সম্মান করে না, তারা দেশে কার কাছে ভোট চাইবে। এ রকম আগ্রাসী রাজনৈতিক দলকে দেশের মানুষ আর চায় না।
শুক্রবার বেলা সাড়ে ১১ টায় সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে জামায়াতের সিলেট জেলার কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
জামায়াত আমির বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কোন অপশক্তির কাছে মাথা নত করেনি, কেবল আল্লাহর কাছে মাথা নত করেছে।
তিনি বলেন, জামায়াত ১৬ বছর অনেক ত্যাগ করেছে, আরও ত্যাগের জন্য প্রস্তুত। আমরা ধর্ম-বর্ণ নির্বিশেষে বৈষম্যহীন বাংলাদেশ গঠন করতে চাই।
পরাজিত শক্তি, ফ্à¦