মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

শুধু নির্বাচনের জন্য ছাত্র-জনতা রক্ত দেয়নি: মাসুদ সাঈদী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
মাসুদ সাঈদী

পিরোজপুর-১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী, জিয়ানগর উপজেলার সাবেক চেয়ারম্যান মাসুদ সাঈদী বলেছেন, ‘নির্বাচন নিয়ে কিছু মানুষ অস্থির হয়ে গেছে। দেশে আগে সংস্কার হবে তারপর নির্বাচন।’

তিনি বলেন, ‘শুধু একটি নির্বাচনের জন্য ছাত্র-জনতা রক্ত দেয়নি, দেশের মানুষ জেল-জুলুম অত্যাচার সহ্য করেনি, কোরআনের পাখি আল্লামা সাঈদী নিজের জীবনকে উৎসর্গ করেননি। ’

বুধবার (১১ ডিসেম্বর) বিকেলে পিরোজপুর জিয়ানগরের ইন্দুরকানী ফজলুল করিম আলিম মাদরাসা মাঠে উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন আয়োজিত দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাসুদ সাঈদী বলেন, ‘দেশের সব মানুষ আন্দোলন সংগ্রাম করেছে, জীবন দিয়েছে বাংলাদেশকে ইনসাফপূর্ণ ও কল্যাণময় রাষ্ট্র হিসেবে গড়ে তোলার জন্য, বাংলাদেশকে বৈষম্যহীন রাষ্ট্র করার জন্য। ’

জুলাই বিপ্লবে নিহত শহীদের রক্তের ঋণ শোধ করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে মাসুদ সাঈদী বলেন, ‘এ দেশে আর কোনো স্বৈরাচারের ঠাঁই হবে না। দেশের প্রশ্নে, স্বাধীনতার প্রশ্নে আমাদের মধ্যে কোনো বিভেদ নেই। যে বা যারা বিভেদ সৃষ্টির চেষ্টা করবেন তাদেরকে দেশের জনগণ ঘৃণাভরে ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষেপ করবে। ’

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন জিয়ানগর উপজেলা শাখা আয়োজিত সম্মেলনে আরও বক্তব্য দেন শ্রমিক কল্যাণ ফেডারেশন পিরোজপুর জেলার সাবেক সভাপতি অধ্যক্ষ মো. জহিরুল হক, বর্তমান সভাপতি ছিদ্দিকুল ইসলাম খন্দকার, সহসভাপতি গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক মো. শাহ জালাল, জেলা জামায়াতের নির্বাচন বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান, উপজেলা জামায়াতের আমির মাওলানা আলী হোসেন, সেক্রেটারি তৌহিদুর রহমান রাতুল প্রমুখ।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ