সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান ১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস

‘রমজানে জনগণকে জিম্মি করে অর্থ উপার্জনকারীরা রেহাই পাবে না’


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
সংগৃহীত

পবিত্র রমজান মাসে অর্থ উপার্জনের জন্য যারা সাধারণ জনগণকে জিম্মি করবে তাদেরকে সতর্ক করে বস্ত্র ও পাট মন্ত্রী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেন, এমন যারা করবে তাদের কেউ রেহাই পাবে না।

রোববার ( ১০ মার্চ) সকালে শ্যামলীতে যুবলীগ ও ছাত্রলীগের পরিচালনায় সুলভ মূল্যের বাজার কার্যক্রম উদ্বোধনকালে তিনি এ হুঁশিয়ারি দেন।

মন্ত্রী বলেন, বাজার সম্পর্কে আমার ধারণা আছে। কুমিল্লা নিমসার বাজার থেকে আমরা যখন ১০ টাকা দিয়ে কৃষকের কাছ থেকে একটি ফুলকপি কিনি সেটি যখন কারওয়ান বাজার হয়ে নিউমার্কেট বা টাউন হল মার্কেট আসে তখন এটি ৫০ টাকা হয়ে যায়। কৃষক পেল ১০ টাকা আর বিক্রি হলো ৫০ টাকায়। মাঝখানে যে শুভঙ্করের ফাঁকি, মাঝখানে যে বিরাট ব্যবধান, এটা আশ্চর্যজনক।

এ সময় মন্ত্রী আরও বলেন, রমজান মাসে বিভিন্ন মুসলিম দেশে বাজারদর কমে যায়। আমার দেশের ব্যবসায়ীরা রোজার মাসে জনগণকে জিম্মি করে অর্থ উপার্জনের পথ বেছে নেয়।

প্রধানমন্ত্রীর বাজারদর নিয়ে বারবার সতর্ক করেছেন জানিয়ে তিনি বলেন, তারপরও যারা বাজারদরকে নিয়ন্ত্রণে আনছে না, তাদেরকে আমি শুধু সতর্কবাণী দিলাম। এরা কেউ রেহাই পাবে না। কেউ যদি চ্যালেঞ্জ করে তাহলে এই দলের সক্ষমতা আছে। কারণ এই দল দেশকে নেতৃত্ব দিয়েছে।

সুলভ মূল্যের বাজার উদ্বোধনকালে তিনি আরও বলেন, বাজার নিয়ন্ত্রণের একটি ব্যবস্থা হল এটা। যে জনগণ ১৫ বছর আমাদেরকে ক্ষমতায় রেখেছে, সেই জনগণের জন্য আমাদেরকে একটি মাস পরিশ্রম করে দেখাতে হবে যে, আমরা জনগণের জন্য, জনগণ আমাদের জন্য।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ