হাইকোর্টে নির্বাচনকেন্দ্রিক সহিংসতার ঘটনায় শাহবাগ থানায় মামলা হয়। এই মামলার এজহারভুক্ত পাঁচ আইনজীবীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেপ্তারকৃতরা হলেন- এজাহারভুক্ত ৫ নম্বর আসামি আইনজীবী কাজী বশির আহমেদ, ৯ নম্বর আসামি অ্যাডভোকেট তুষার, ১১ নম্বর আসামি অ্যাডভোকেট তরিকুল, ৮ নম্বর আসামি অ্যাডভোকেট সুমন ও ৬ নম্বর আসামি অ্যাডভোকেট উসমান।
আজ শনিবার বেলা ১২টার দিকে রাজধানীর মিন্টো রোড ডিবির কার্যালয় ডিএমপির অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর-রশীদ এ তথ্য জানিয়েছেন।
