সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান ১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস

ইফতারে কেউ বরই খাবে, কেউ খেজুর এটা অবিচার: বঙ্গবীর কাদের সিদ্দিকী


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী। ফাইল ছবি

কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বলেছেন, দেশের মানুষ বরই খেয়ে ইফতার করবে আর যাদের সম্পদ আছে তারা খেজুর খাবে, মুরগির রান খাবে। এই অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।

আজ বুধবার (৬ মার্চ) দুপুরে সখিপুরে বহুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরে আলম মুক্তার হাতে মারধরের শিকার আহত নারীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দেখতে গিয়ে এসব কথা বলেন তিনি।

এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে কাদের সিদ্দিকী বলেন, দেশ ভালোভাবে চলছে না। কারো কোনো দায়িত্ব বোধ নাই। যারা রাষ্ট্র চালায় তাদের অধিকাংশ লোককে ঝেটিয়ে বিদায় করে দেওয়া উচিত।

কাদের সিদ্দিকী আরও বলেন, দেশের মানুষ বরই খেয়ে ইফতার করবে আর যাদের সম্পদ আছে তারা খেজুর খাবে, মুরগির রান খাবে। এই অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হলে জনগণের সক্রিয়তা দরকার। জনগণ সত্যিকার অর্থে হতাশ হয়ে পড়েছে।

এর আগে বঙ্গবীর কাদের সিদ্দিকী নির্যাতনকারী বহুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরে আলম মুক্তার বিচারের দাবিতে সখিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান করেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ