সংগঠনের শীর্ষ দুই নেতার দ্বন্দ্বের কারণে ওলামা দলের কেন্দ্রীয় কমিটির কার্যক্রম স্থগিত করেছে বিএনপি। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।
রুহুল কবির রিজভী বলেন, পরবর্তী নতুন কমিটি গঠন না হওয়া পর্যন্ত ওলামা দল—কেন্দ্রীয় কমিটির নামে কোনো সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করা যাবে না।
জানা গেছে, ২০১৯ সালের ৫ এপ্রিল অধ্যক্ষ মাওলানা শাহ মো. নেছারুল হককে আহ্বায়ক এবং অধ্যক্ষ মাওলানা মো. নজরুল ইসলাম তালুকদারকে সদস্য সচিব করে ওলামা দলের ১৭১ সদস্যের আহ্বায়ক কমিটি করা হয়। তিন মাসের মধ্যে সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত করে কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি গঠন করার নির্দেশনাও দেওয়া হয়। কিন্তু তারা সেই সম্মেলনে করতে পারেনি।