আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের অংশগ্রহণ নিশ্চিত করতে দেশের সকল নেতা-কর্মীদের সতর্ক থাকতে হবে। একইসঙ্গে আচরণ বিধি মেনে ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকেও সহায়তা করতে হবে।
শনিবার (০৬ জানুয়ারি) নির্বাচন কমিশন (ইসি) সচিবের কাছে ভোট বিরোধী নাশকতার বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানানোর পর সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, আমাদের দাবির প্রেক্ষিতে ইসি জানিয়েছে সরকারের নির্বাহী বিভাগ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে তারা কার্যকর পদক্ষেপ নেওয়ার কথা বলবে।
এছাড়া আ. লীগের নেতা কর্মীদের ভোটার, নাগরিক, সকল প্রার্থীকে অনুরোধ জানিয়েছি ভোটারদের অংশগ্রহণ নিশ্চিà