জাতীয় পার্টির (জাপা) সঙ্গে আসন সমঝোতাকে ‘নির্বাচনী কৌশল’ হিসেবে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, আওয়ামী লীগের জোট হয়নি, সমন্বয় হয়েছে। এটা নির্বাচনী কৌশল।
সোমবার (১৮ ডিসেম্বর) রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, বিএনপি নির্বাচনে আসেনি। সেহেতু এখানে জোট করার প্রয়োজনীয়তা নেই। জাতীয় পার্টির সঙ্গে আমাদের সমন্বয় হয়েছে। এটা আমাদের নির্বাচনী কৌশল। আমরা কৌশলটা এভাবেই ঠিক করেছি। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে আমরা রাজনৈতিকভাবে বেশি আলোচনা করেছি। সেজন্য আমরা আসন সমঝোতা করেছি।
আসন ভাগাভাগি নিয়ে তিনি বলেন, আওয়ামী লীগ থেকে তারা (জাপা) সাপোর্ট (সমর্থন) চেয়েছে। সেজন্য আমরা জাতীয় পার্টির জন্য ২৬ আসন থেকে নৌকাà