শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

নির্বাচনকে সামনে রেখে ইসির নির্দেশে দুই ডিসি পরিবর্তন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

সুনামগঞ্জে ও ময়মনসিংহের ডিসি পরিবর্তন করেছে সরকার।এর মধ্যে সুনামগঞ্জের ডিসি দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরীকে ময়মনসিংহে জেলার ডিসি হিসেবে   এবং ময়মনসিংহের ডিসি মোস্তাফিজার রহমানকে স্বাস্থ্যসেবা বিভাগে বদলি করা হয়েছে। আজ শনিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এসংক্রান্ত পৃথক আদেশ জারি করা হয়েছে।

এ ছাড়া সুনামগঞ্জ জেলার ডিসি হিসেবে নিয়োগ পেয়েছেন জাতীয় সংসদ সচিবালেয়র উপসচিব মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী।


ইসি সূত্র জানায়, শনিবার সন্ধ্যায় ময়মনসিংহ ও সুনামগঞ্জের জেলা প্রশাসককে বদলির নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন উপলক্ষে এই প্রথম জেলা প্রশাসকদের বদলির নির্দেশ দেওয়া হলো। 

এর আগে সারা দেশের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) বদলির নির্দেশ দেওয়া হয়। 

ডিসি-এসপিদের বদলির কোনো সিদ্ধান্ত হয়েছে কি না―এমন প্রশ্নের জবাবে ইসি সচিবালয়ের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, ‘এখন পর্যন্ত এমন কোনো সিদ্ধান্ত আমার জানা নেই।


পরবর্তীতে যদি কোনো সিদ্ধান্ত হয়, তখন বলতে পারব। যদি নির্বাচন কমিশন বসে কোনো সিদ্ধান্ত নেয়, সে ক্ষেত্রে এটা হতে পারে। এটা অস্বাভাবিক কিছু নয়।’

 

এমএইচ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ