দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করতে চাইলে নির্বাচন কমিশনকে জানাতে হবে ৩০ নভেম্বরের মধ্যে । গতকাল মঙ্গলবার (২৮ নভেম্বর) জেলা প্রশাসন, জেলার রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে মতবিনিময় শেষে ঢাকা ও ময়মনসিংহ বিভাগে দায়িত্বপ্রাপ্ত নির্বাচন কমিশনার মো. আলমগীর হোসেন সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন।
তিনি এও বলেন, নির্বাচনে সংশ্লিষ্ট বিভিন্ন অফিসার, পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বাহিনীর কোনো সমস্যা আছে কি না, তা জানতে এসেছি। গোপালগঞ্জ থেকে এই কার্যক্রম শুরু করেছি। নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে—সেই বার্তা সবার কাছে পà