সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত

মানুষের অধিকার প্রতিষ্ঠায় খেলাফত রাষ্ট্রের বিকল্প নেই: মাওলানা ইঊসুফ আশরাফ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমীর মাওলানা ইঊসুফ আশরাফ বলেছেন, ইসলাম মালিককে বলেছে শ্রমিকের ঘায়ের গাম শুকানোর আগে তার পারিশ্রমিক দিয়ে দিতে। আর শ্রমিককে বলেছে মালিকের দেওয়া দায়িত্ব যথাযথ পালন করতে। সুতরাং ইসলামের নির্দেশ পালনে উভয়কে দায়িত্বশীল হতে শ্রমিক মজলিস কাজ করছে। শ্রমিক মেহনতী মানুষের অধিকার প্রতিষ্ঠায় খেলাফত রাষ্ট্রের বিকল্প নেই। শ্রমিক, মেহনতী মানুষের উপর নির্যাতন বন্ধ ও গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করার আহ্বান জানান তিনি।

শুক্রবার (২৫ নভেম্বর) বাদ জুমআ রাজধানীর পুরানা পল্টনস্থ দারুল খিলাফাহ মিলনায়তনে বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিস ঢাকা মহানগর দক্ষিণের আওতাধীন বংশাল থানার উদ্যোগে আয়োজিত রক্তাক্ত শ্রমিক আন্দোলন সমস্যা ও সমাধান প্রেক্ষিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বংশাল থানার আহ্বায়ক আরিফুল ইসলামের সভাপতিত্বে ও সদস্য সচিব মুহাম্মদ জাকির হুসাইনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিসের আহ্বায়ক মুফতি শরাফত হোসাইন, সদস্য সচিব মাওলানা আবু সাঈদ নোমান, বাংলাদেশ ইসলামী ছাত্রমজলিসের সেক্রেটারী জেনারেল মুহাম্মদ আশিকুর রহমান জাকারিয়া, ঢাকা মহানগর দক্ষিণের আহবায়ক মাওলানা শরীফুজ্জমান জসিম, সদস্য সচিব মাওলানা আবু হনিফ, সদস্য ইবরাহিম খলিল, মতিঝিল থানার আহবায়ক মুহাম্মদ ওমর ফরুক প্রমুখ।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ