সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত

মৌলবাদীদের নির্বাচনে দেখতে চান না শাহরিয়ার কবির


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলবাদীদের দেখতে চান না বিতর্কিত লেখক ও ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির।

বুধবার (২২ নভেম্বর) কেন্দ্রীয় শহীদ মিনারে ‘সম্প্রীতির বাংলাদেশ, সাম্প্রদায়িকতার ঠাঁই নাই’ প্রোগ্রামে তিনি একথা জানান।

শাহরিয়ার কবির বলেন, নির্বাচন ঘনিয়ে এলেই সংখ্যালঘুদের ওপর নির্যাতন করা হয়। ২০০১ সালের পুনরাবৃত্তি আমরা চাই না। কোনো অজুহাতে যেন মৌলবাদীরা জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দিতার সুযোগ না পায়, তার জন্য নির্বাচন কমিশনকে আহ্বান জানাচ্ছি। যারা পাকিস্তান বানাতে চায়, আমরা তাদের পাকিস্তান পাঠাবো।

প্রসঙ্গত, গত ১৫ নভেম্বর সন্ধ্যায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তফসিল অনুযায়ী, ২০২৪ সালের ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

এ ছাড়া মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ৩০ নভেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই ১ থেকে ৪ ডিসেম্বর, মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিল ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৭ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর এবং নির্বাচনী প্রচারণা ১৮ ডিসেম্বর থেকে জানুয়ারির ৫ তারিখ পর্যন্ত চলবে।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ