সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত

তফসিল জনগণ প্রত্যাখ্যান করেছে : ইসলামী আন্দোলন


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী বলেছেন, অথর্ব নির্বাচন কমিশন এক তরফা তফসিল ঘোষণার মাধ্যমে উত্তপ্ত রাজপথে পেট্রোল ঢেলে দিয়েছে। গণবিরোধী এ তফসিল জনগণ প্রত্যাখ্যান করেছে। জনগণ এ অবৈধ তফসিল মানে না। দেশবাসী অবৈধ এ তফসিলের বিরুদ্ধে ফুঁসে উঠেছে।

শুক্রবার (১৭ নভেম্বর) বাদ জুমা বায়তুল মোকাররম উত্তর গেটে এক তরফা অবৈধ তফসিল ঘোষণার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রিন্সিপাল মাদানি বলেন, রাজপথ আরও উত্তপ্ত হচ্ছে। এ তফসিল ঘোষণার মাধ্যমে ইসি সংকটের নতুন মাত্রা যোগ করেছে। জনমতের বিরুদ্ধে গিয়ে নির্বাচন কমিশন এক তরফা তফসিল ঘোষণা করেছে। দেশবাসী ঘৃণাভরে এ অবৈধ তফসিল প্রত্যাখ্যান করেছে।