পুলিশ ও সাংবাদিকদের গায়ে হাত দিলে যুবলীগ বসে থাকবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ।
শনিবার (২৮ অক্টোবর) রাজধানীর বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত শান্তি ও উন্নয়ন সমাবেশে তিনি এ কথা বলেন।
পরশ বলেন, বিএনপি জ্বালাও পোড়াওয়ে বিশ্বাসী ও পারদর্শী দল। এবার যদি জ্বালাও পোড়াও করে এবং পুলিশের কাজে বাধা দেয় বা তাদেরকে আঘাত করে কিংবা সাংবাদিকদের গায়ে হাত দেয় তবে যুবলীগ সমোচিত জবাব দেবে।
শান্তি ও উন্নয়ন সমাবেশে এর আগে বক্তব্য দেন পানি সম্প
