মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ ।। ৮ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘জনগণের নৈতিক ও চারিত্রিক সংশোধনে রাষ্ট্রীয় উদ্যোগ প্রয়োজন’ মিরপুরে আবার বাসে আগুন আলেম-শিক্ষার্থীদের তাবলিগে সময় দেওয়া নিয়ে দেওবন্দের মুহতামিমের সতর্কবার্তা ফারেগিনে মুখরিত ধুপখোলা মাঠ, ফরিদাবাদের ৭০ সালা মহাসম্মেলন শুরু আল্লামা নূর হোসাইন কাসেমী রহ.-এর জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা টানা চতুর্থ বছর হজে যেতে পারছেন না ১০ হাজার গাজাবাসী আজ রাত ৮টায় ভিডিও কনফারেন্সে হাদিসের সবক পড়াবেন মুফতি তাকী উসমানী প্রতিটি মাদরাসার অধীনে স্কুল-কলেজ প্রতিষ্ঠার পরামর্শ মাওলানা হানিফ জালান্ধরির পুনর্নিরীক্ষণে মাদরাসা বোর্ডে জিপিএ-৫ পেলেন আরও ১৭১ শিক্ষার্থী ভালোবাসার প্রোজ্জ্বল আলোয় জামিয়া ফরিদাবাদ

ধ্বংসের মুখে ইসলামি প্রকাশনা জগৎ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: ফাইল ছবি

|| মাওলানা মুহাম্মাদ হেমায়েত উদ্দীন ||

সম্প্রতি বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠান তাদের ওয়েবসাইট বা অনলাইন পেইজে সব ধরনের ইসলামি বই-পুস্তক আপলোড দিয়ে রাখছে, যাতে কেউ চাইলেই সেগুলো ডাউনলোড করে পড়তে পারে। সংশ্লিষ্ট বই-পুস্তকের স্বত্বাধিকারী বা প্রকাশকের অনুমতি ছাড়াই তারা এটা করছেন। এর ফলে অনেকেই এখন এসব বই-পুস্তক ডাউনলোড করে পাঠ করছে, হার্ডকপি বা মুদ্রিত বই-পুস্তক ক্রয় করছে না। এতে প্রকাশকগণ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

অনেক প্রকাশকের সঙ্গে কথা বলে জানলাম, তাদের মুদ্রিত বই-পুস্তকের বিক্রয়ের হার শতকরা আশি নব্বই ভাগ হ্রাস পেয়েছে। অনেক ছোটখাট প্রকাশক ইতিমধ্যে তাদের ব্যবসা গুটিয়ে ফেলেছেন। অনেকে গুটিয়ে ফেলার চিন্তা করছেন। এভাবে চলতে থাকলে ভবিষ্যতে ইসলামি বই-পুস্তকের প্রকাশকরা আর নতুন কোনো বই-পুস্তক প্রকাশ করার উদ্যোগ নেবে না। তাতে বিশেষত নবীন লেখকরা তাদের লেখা বই পুস্তক প্রকাশ করার লোক খুঁজে পাবে না। লেখক সম্মানী বা রয়্যালিটি পাওয়ার ধারাও বন্ধ হয়ে যাবে। এর ফলে ইসলামি বই পুস্তক লেখা ও গবেষণার ধারা মারা