|| আকিদুল ইসলাম সাদী ||
‘কুরআনকে সংবিধানের ভিত্তি করা যাবে না। কারণ, কুরআনের কোনো বিধান পরিবর্তন করা যায় না।’ কথাটি শুনতে যতটা সরল, এর ভেতরে লুকিয়ে থাকা প্রশ্নটি ততটাই গভীর। কুরআনের কোনো বিধান পরিবর্তন করা যায় না—একজন মুসলমানের কাছে এটি কুরআনের সীমাবদ্ধতা নয়; বরং তার বিশ্বাস অনুযায়ী কুরআনের ঐশী ও অপরিবর্তনীয় বিধানেরই স্বীকৃতি। তাহলে সেই অপরিবর্তনীয়তাকেই যদি কুরআনের নৈতিক ও আদর্শিক মূল্যকে প্রশ্নবিদ্ধ করার কারণ হিসেবে উপস্থাপন করা হয়, তখন স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে—সমস্যাটি কি কুরআনে, নাকি আমাদের দৃষ্টিভঙ্গিতে?
একজন মানুষ যদি সমুদ্রের বিশালতা বুঝতে না পেরে বলে, “এ সমুদ্র আমার জন্য নয়”— তাতে সমুদ্রের বিশালতা কমে যায় না। বরং সীমাবদ্ধতাটি তার নিজের উপলব্ধিতে। একইভাবে কোনো মানুষের অক্ষমতা, অনাগ্রহ কিংবা ভুল প্রয়োগ কুরআনের ন্যায়, সত্য ও মানবিকতার শিক্ষাকে অকার্যকর করে না।
কুরআন নিজেই মান