নিজস্ব প্রতিবেদক
বর্তমান পৃথিবীর বড় অসুখগুলোর একটি কৃত্রিমতা। সম্পর্ক, আচরণ ও জীবনযাপনে যখন লৌকিকতা ক্রমেই বাড়ছে, তখন মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর অকৃত্রিম জীবন ও চরিত্রের শিক্ষা আরও বেশি প্রাসঙ্গিক হয়ে উঠেছে। মদিনার বাজারে সাধারণ এক সাহাবি জাহির (রা.)-এর সঙ্গে নবীজি (সা.)-এর স্নেহময় রসিকতার একটি ঘটনা তুলে ধরে এমনই বার্তা দিয়েছেন বিশিষ্ট ইসলামি আলোচক ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ।
বুধবার (৯ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পোস্টে ঘটনাটি তুলে ধরেন শায়খ আহমাদুল্লাহ। তিনি জানান, জাহির (রা.) ছিলেন গ্রামের একজন সাধারণ সাহাবি। বিভিন্ন ফল-ফসল উৎপাদন করে তিনি মদিনার বাজারে বিক্রি করতে আসতেন। মà