শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬ ।। ১৩ ভাদ্র ১৪৩৩ ।। ১৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
নেপালে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ ডাকসুর মেয়াদ শেষ হওয়ার আগেই তফসিল চায় ইসলামী ছাত্র আন্দোলন সিরাত প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন ফাতেমাতুযযাহরা (রা.) মাদরাসার ৩০০ ছাত্রী রাষ্ট্রায়ত্ত চিনিকল খুলে দেওয়াসহ শ্রমিক মজলিসের ১০ দাবি প্রাথমিকে ধর্মীয় শিক্ষক নিয়োগসহ জাতীয় শিক্ষক ফোরামের ১০ দফা দাবি সৌদিতে আরবে নিহত নওগাঁর ৭ প্রবাসীর জানাজা সম্পন্ন তিব্বতে নতুন করে বাঁধে ভাঙ্গন, উদ্ধার অভিযান স্থগিত করল নেপাল ও চীন চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে ৫ শিশুর মৃত্যু আইনজীবীদের পেশাগত মান নিয়ে সংশয় রয়েছে: আইনমন্ত্রী দাড়ি নবীর সুন্নত, কটাক্ষ করার এখতিয়ার কারও নেই: সংসদে মনিরুল হক চৌধুরী

হানাফি থেকে ঘোষণা দিয়ে আহলে হাদিস হওয়ার কিছু নেই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জাকারিয়া মাহমুদ

হানাফি মাজহাব একটি স্কুল অব থট, কোনো ধর্ম নয়। তাই হানাফি থেকে ঘোষণা দিয়ে আহলে হাদিস হওয়ার কিছু নেই। হানাফি থেকে সালাফে সালেহিন অনুসৃত আকিদা মানহাজে বিশ্বাসী হতে কোনো সমস্যা নেই। একজন বিশুদ্ধ মুমিন হতে হলে আহলে হাদিসে যোগ দিতে হবে এমন কোনো কথা নেই।

আহলে হাদিসের অনেক আলেম ওলামার সাথে আমার ব্যক্তিগত সুসম্পর্ক রয়েছে। থানা থেকে কেন্দ্রীয় কমিটি পর্যন্ত আহলে হাদিসের বিভিন্ন পর্যায়ের দায়িত্বে আমার বন্ধু-বান্ধবরা রয়েছেন। তাদের মুখে আমি কখনো এরকম শুনিনি। 

আচ্ছা, ঘোষণা দিয়ে আহলে হাদিস হলে কি কোনো সমস্যা? না কোনো সমস্যা নয়। সমস্যা হলো, হানাফি ভাইদের বিরুদ্ধে আক্রমণাত্মক হয়ে ওঠা। অতি আবেগি হয়ে যাওয়া। সালাফে সালেহিনের আকিদা মানহাজ কখনো এরকম ছিল না।

ইমাম আবু হানিফা রহ. একজন ইমামুল আকিদা, ইমামু আহলিস সুন্নাহ। ইমামুস সালাফিয়্যীন। সুতরাং কেউ সালাফে সালেহিনের আকিদা ও মানহাজ ধারণ করলে তিনি হানাফি ভাইদেরকে আকিদা মানহাজেও ইমাম আবু হানিফা রহ. এর আকিদা মানহাজ গ্রহণের আহ্বান জানাতে পারেন। এতে দোষের কিছু নেই। কারো বিরোধিতা না করে, গোমরাহ ফাতওয়া না দিয়ে দালিলিক সত্য প্রচারই দাওয়াতের উত্তম পন্থা।

একজন দাঈ ইলাল্লাহর অন্যতম আবশ্যিক বৈশিষ্ট্য। ইজতেহাদি মাসয়ালাহ মাসায়েলে অবশ্যই নমনীয়তা কাম্য। কট্টরপন্থা অবলম্বন, কোনো ব্যক্তি বা গোষ্ঠীর প্রতি আক্রমণ সালাফে সালেহিনের বৈশিষ্ট্য নয়। উম্মাতান ওয়াছাতা বা মধ্যমপন্থী মানহাজই আমাদের সুন্নাহ ও কুরআনিক বৈশিষ্ট্য। আমাদের বৈশিষ্ট্যগত পরিচয়।

লেখক: প্রিন্সিপাল, মানাহিল ইন্টারন্যাশনাল মাদরাসা

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ